355 crore kayıp, Batı Hint Adaları kriketinde varoluş krizi

Öne Çıkanlar
- Batı Hint Adaları bir zamanlar dünya kriketine hakimdi.
- Clive Lloyd, Viv Richards, Malcolm Marshall ve Brian Larrad'la Karayipler kriketin süper gücü haline geldi.
- Ama o görkemli günler çoktan geride kaldı.
একসময় বিশ্ব ক্রিকেটে একচ্ছত্র আধিপত্য ছিল ওয়েস্ট ইন্ডিজের। ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, ম্যালকম মার্শাল ও ব্রায়ান লারাদের হাত ধরে ক্রিকেটের পরাশক্তি হয়ে উঠেছিল ক্যারিবীয়রা। কিন্তু সেই গৌরবের দিন এখন অনেকটাই অতীত। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার ভয়াবহ আর্থিক সংকটে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। লোকসান, নগদ অর্থের ঘাটতি, টুর্নামেন্ট স্থগিত এবং ক্রিকেটারদের পারিশ্রমিক কমানোর মতো সিদ্ধান্তে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে নেমেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। পরিস্থিতি অব্যাহত থাকলে প্রতিভাবান ক্রিকেটারদের একটি প্রজন্ম হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ২ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার বা প্রায় ৩৫৫ কোটি টাকা লোকসান করেছে সিডব্লিউআই। ২০২৬ সালেও প্রায় ২ কোটি ৬০ লাখ ডলার বা ৩২৫ কোটি টাকা লোকসানের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।আর্থিক সংকটের চিত্র আরও স্পষ্ট হয়েছে নগদ অর্থের পরিমাণে। ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে সিডব্লিউআইয়ের হাতে নগদ অর্থ ছিল ১ কোটি ৭৫ লাখ ডলার বা প্রায় ২১৮ কোটি ৭৫ লাখ টাকা। ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে তা কমে দাঁড়ায় মাত্র ১৬ লাখ ডলারে বা প্রায় ২০ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে নগদ অর্থের পরিমাণ কমেছে প্রায় ৯১ শতাংশ।পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে ঋণ নিতে হয়েছে সিডব্লিউআইকে। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, সংস্থাটি ১ কোটি ৬০ লাখ ডলারের বা প্রায় ২০০ কোটি টাকার ঋণ পেয়েছে। তবে এ ঋণের সঙ্গে রয়েছে কিছু শর্ত ও পরিশোধের বাধ্যবাধকতা। এর আগে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছিল, আইসিসি ১ কোটি ২৮ লাখ ২০ হাজার ডলারের বা প্রায় ১৬০ কোটি টাকার ঋণ অনুমোদন করেছে।আর্থিক সংকটের সরাসরি প্রভাব পড়েছে ক্রিকেট আয়োজনেও। এ বছর প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচের সংখ্যা ২৮টি থেকে কমিয়ে ১১টিতে নামানো হয়েছে। দলসংখ্যা আট থেকে কমিয়ে করা হয়েছে ছয়। ছেলেদের সুপার ফিফটি ও মেয়েদের টি-টোয়েন্টি ব্লেজও স্থগিত করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির পারিশ্রমিক কমানো হয়েছে ২৫ শতাংশ। ঘরোয়া ক্রিকেটারদের চুক্তির মেয়াদও ১২ মাস থেকে কমিয়ে সাত মাস করা হয়েছে।কেন এত বড় আর্থিক সংকটে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, তার ব্যাখ্যা দিয়েছেন সিডব্লিউআইয়ের প্রধান নির্বাহী ক্রিস ডেহরিং। দ্য টেলিগ্রাফকে তিনি বলেন, ‘গত ১০ বছরে আঞ্চলিক বিমান সংস্থাগুলোর পেছনে আমাদের ৮ কোটি ২৫ লাখ ডলার (১ হাজার ৩০ কোটি টাকা) খরচ হয়েছে। হোটেলগুলোর পেছনে খরচ হয়েছে ১২ কোটি ডলারের (১ হাজার ৫০০ কোটি টাকা) বেশি। এই ৮ কোটি ২৫ লাখ ডলার আসলে ক্রিকেটের পেছনে ব্যয় হওয়ার কথা ছিল, কিন্তু তা চলে গেছে বিমান সংস্থাগুলোর পকেটে। অথচ হোটেল বা বিমান সংস্থাগুলোর কাছ থেকে আমরা কখনো বড় কোনো পৃষ্ঠপোষকতা কিংবা এক ডলারও ফেরত পাইনি।’আন্তর্জাতিক সিরিজ আয়োজনও বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। একটি টেস্ট সিরিজের টেলিভিশন সম্প্রচার আয়োজনেই খরচ হয় ৩৫ থেকে ৫০ লাখ ডলার বা প্রায় ৪৩ কোটি ৭৫ লাখ থেকে ৬২ কোটি ৫০ লাখ টাকা। অথচ সম্প্রচার স্বত্ব বিক্রি করে আয় হয় মাত্র কয়েক লাখ ডলার। এর সঙ্গে রয়েছে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে ক্রিকেটার ও সম্প্রচার সরঞ্জাম পরিবহনের বিপুল খরচ। একটি চার্টার ফ্লাইটের ভাড়া পড়তে পারে ৩ থেকে ৪ লাখ ডলার বা প্রায় ৩ কোটি ৭৫ লাখ থেকে ৫ কোটি টাকা।এই সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়ছে নতুন ক্রিকেটার তৈরির প্রক্রিয়ায়। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জিমি অ্যাডামসের আশঙ্কা, পরিস্থিতির উন্নতি না হলে প্রতিভাবান ক্রিকেটারদের একটি প্রজন্ম হারিয়ে যেতে পারে।তিনি বলেন, ‘এ বছর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য কঠিন সময় যাচ্ছে। এর সমাধান না হলে আমরা এমন একটি প্রজন্মের খেলোয়াড় হারাব, যারা খেলার সুযোগের অভাবে উন্নতির দৌড়ে অনেক পিছিয়ে পড়বে। আন্তর্জাতিক পর্যায়ে মাঝেমধ্যে প্রতিভার ঝলক দেখা যায়। কিন্তু ধারাবাহিকতা পেতে হলে পরবর্তী দুই প্রজন্মের খেলোয়াড়দেরও তৈরি করতে হবে। এই মুহূর্তে আমাদের সেই অবস্থা নেই।’অ্যাডামস আরও বলেন, ‘অন্য কোনো টেস্ট খেলুড়ে দেশের সমান প্রতিভার একজন তরুণ ক্রিকেটার যদি ক্যারিবীয় অঞ্চলের একজন ক্রিকেটারের তুলনায় তিন গুণ বেশি খেলার সুযোগ পায়,