Dış Manşet
DIŞ MANŞET Dünya Basınında Türkiye & Küresel Analiz
Bangladeş • BD24Live

Yasak olsa bile Hindistan, Pakistan dizilerinin izleyicilerini durduramıyor

Yasak olsa bile Hindistan, Pakistan dizilerinin izleyicilerini durduramıyor

Öne Çıkanlar

  • Hindistan'da Pakistan dizileri ve şarkılarının yasaklanmasına rağmen, Pakistan eğlencesinin popülaritesi ülke izleyicileri arasında azalmadı.
  • Birçok kişi Pakistan dizilerini VPN kullanarak izliyor, sosyal medyada tartışmalar sürüyor.
  • Hatta farklı şehirlerde karma sergiler bile düzenleniyor.

ভারতে পাকিস্তানি নাটক ও গানের ওপর নিষেধাজ্ঞা থাকলেও দেশটির দর্শকদের মধ্যে জনপ্রিয়তা কমেনি পাকিস্তানি বিনোদনমাধ্যমের। ভিপিএন ব্যবহার করে অনেকে দেখছেন পাকিস্তানি নাটক, সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। এমনকি বিভিন্ন শহরে আয়োজন করা হচ্ছে দলবদ্ধ প্রদর্শনীও। সম্প্রতি পাকিস্তানি প্রেমের ধারাবাহিক ‘দার-এ-নিজাত’ ঘিরে ভারতীয় দর্শকদের এমন উন্মাদনা দেখা গেছে।নয়াদিল্লিভিত্তিক সাংস্কৃতিক উদ্যোক্তা ও কিউরেটর আবু সুফিয়ান খান সম্প্রতি দিল্লিতে নাটকটির একটি ব্যক্তিগত প্রদর্শনীর আয়োজন করেন। সর্বোচ্চ ৪৫ জন দর্শক নিয়ে আয়োজনটি করার পরিকল্পনা থাকলেও এতে অংশ নিতে ৭০০ জনের বেশি মানুষ অনুরোধ জানান। দর্শকদের এমন সাড়া দেখে বিস্মিত হন তিনি।ভারতে পাকিস্তানি নাটক ও গান আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ। তা সত্ত্বেও প্রতি সপ্তাহান্তে ইনস্টাগ্রামে জড়ো হন ভারতীয় দর্শকরা। সেখানে নাটকটির বিভিন্ন দৃশ্য আদান-প্রদান, পর্ব নিয়ে আলোচনা এবং প্রধান চরিত্র আবু বকরকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।অনলাইনের বাইরেও ভারতের বিভিন্ন এলাকায় দলবদ্ধভাবে নাটক দেখার আয়োজন হচ্ছে। ‘দার-এ-নিজাত’-এর গল্প জারিয়াব নামের এক তরুণী, তার শৈশবের ভালোবাসা জামিল এবং পরবর্তী সময়ে তার জীবনে আসা আবু বকরকে ঘিরে। নাটকটি নিয়ে বিভিন্ন শহরে দর্শকদের আগ্রহ বাড়ায় আয়োজকদের সঙ্গে পুলিশের টানাপোড়েনও তৈরি হয়েছে।দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে আসন্ন সপ্তাহান্তে অন্তত দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তবে প্রচারণার পোস্টার কর্তৃপক্ষের নজরে আসার পর অনুষ্ঠান দুটি বাতিল করা হয়। এরপরও নাটকটির প্রতি দর্শকদের আগ্রহ কমেনি।ভক্তদের বিভিন্ন পেজ ও মন্তব্যে বারবার উঠে আসছে একটি বাক্য—‘সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে’। অর্থাৎ, ‘আমরা ধৈর্যের ফল চাই না, আবু বকরকে চাই।’ পরিচিত একটি উর্দু প্রবাদকে মজার ছলে বদলে তৈরি করা এই বাক্যটি পাকিস্তানি নাটকের কাল্পনিক চরিত্রটির প্রতি ভারতীয় দর্শকদের ভালোবাসার প্রকাশ হয়ে উঠেছে।বেঙ্গালুরুর এক ভক্ত রাখশান্দা মুজিব বলেন, ‘আমরা সবাই একজন আবু বকরের অপেক্ষায় ছিলাম। সে এতটাই সহমর্মী যে আমি তাকে নিয়ে মুগ্ধতায় ডুবে আছি। আজকাল বেশির ভাগ পুরুষের মধ্যেই এই গুণটির অভাব রয়েছে।’‘দার-এ-নিজাত’ ঘিরে এই উন্মাদনা পাকিস্তানি বিনোদনের প্রতি ভারতীয়দের বৃহত্তর আগ্রহেরই আরেকটি উদাহরণ। নয়াদিল্লি পাকিস্তানি বিনোদন কনটেন্ট নিজেদের পর্দা থেকে দূরে রাখার চেষ্টা করলেও তাতে খুব বেশি সাফল্য আসছে না।আবু সুফিয়ান খান বলেন, ‘ভারতীয়রা ইনস্টাগ্রামে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে যোগাযোগ করতে পারেন না, স্পটিফাইয়ে পাকিস্তানি গান শুনতে পারেন না কিংবা ভিপিএন বা প্রক্সি ছাড়া ইউটিউবে পাকিস্তানি নাটক দেখতে পারেন না।’তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও পাকিস্তানি সংস্কৃতির প্রতি আগ্রহের কারণে অনেক দর্শক বিধিনিষেধ এড়িয়ে নাটক দেখার ঝুঁকি নিচ্ছেন।নিষেধাজ্ঞার প্রেক্ষাপটভারত ও পাকিস্তানের মধ্যে একাধিক যুদ্ধ এবং দীর্ঘদিনের উত্তেজনা থাকলেও কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান চলেছে। তবে বিভিন্ন সময়ে উভয় দেশই এ ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে।গত এক দশকে ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ ও পরিবেশনার ওপর অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরও জোরালো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ কমিয়ে এনেছে।২০২৫ সালের এপ্রিলে ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর পরিস্থিতির আরও অবনতি হয়। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে। এরপর দুই দেশ চার দিনের তীব্র সংঘাতে জড়িয়ে পড়ে। পরে যুদ্ধবিরতিতে সম্মত হয় তারা।এরপর মে মাসে জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে ভারতীয় কর্তৃপক্ষ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাকিস্তানি গান, সিনেমা ও নাটক প্রচার বন্ধের নির্দেশ দেয়। ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে পাকিস্তানি কনটেন্ট দেখার সুযোগও সীমিত করা হয়। সম্প্রতি নেটফ্লিক্সে পাকিস্তানের প্রথম অনুষ্ঠানটি ভারতে প্রচার না করার দাবিও জানিয়েছে দেশটি।তবে ভারতের এ উদ্যোগ চীনের কোরীয় জনপ্রিয় সংস্কৃতির ওপর আরোপ করা নিষেধাজ্ঞার মতো কার্যকর হচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। এর একটি কারণ, চীন নিজ দেশের নাগরিকদের ব্যবহৃ

Kaynak: BD24Live (Bangladeş) Orijinal Kaynağa Git