Dış Manşet
DIŞ MANŞET Dünya Basınında Türkiye & Küresel Analiz
Bangladeş • BD24Live

Bangladeş'te Kaos: Kamu Binaları ve Ulaşım Ağlarına Yönelik Eş Zamanlı Saldırılar

Bangladeş'te Kaos: Kamu Binaları ve Ulaşım Ağlarına Yönelik Eş Zamanlı Saldırılar

Öne Çıkanlar

  • Bangladeş genelinde otobüsler, trenler, banka şubeleri ve elektrik altyapısını hedef alan organize saldırılar düzenlendi.
  • Güvenlik güçleri, sabotaj hazırlığında olan dokuz kişiyi gözaltına alırken, ülke genelinde çok sayıda patlayıcı madde ele geçirildi.

শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত দেশজুড়ে বাস, ট্রেন, ব্যাংক কার্যালয়, বিদ্যুৎ উপকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত আটটি বাস, একটি ট্রেন, গ্রামীণ ব্যাংকের ছয়টি কার্যালয়, একটি বিদ্যুৎ উপকেন্দ্র, জুলাই স্মৃতিস্তম্ভ, সংসদ সদস্যের বাড়ি, পুলিশ ব্যারাক, বিএনপির দলীয় কার্যালয় ও তিনটি দোকানে আগুন ও হামলার খবর পাওয়া গেছে।এসব ঘটনায় ঢাকার সাভার ও আশুলিয়ায় নাশকতার সরঞ্জামসহ নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে ১০টি ককটেল, দুটি হাতবোমা, দুটি বোমাসদৃশ বস্তু ও চারটি অবিস্ফোরিত পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে।সাভার ও আশুলিয়ায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় অভিযান চালিয়ে প্রথমে ছয়জনকে গ্রেফতার করা হয়। পরে হেমায়েতপুর থেকে আরও তিনজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে পেট্রোল, মশাল, ব্যানারসহ নাশকতায় ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে তেঁতুলঝোড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর ও ভাষানটেকসহ বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ এবং মগবাজার, কুর্মিটোলা ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ, পিরোজপুরের মঠবাড়িয়া ও রংপুরেও বাসে আগুন দেওয়া হয়। চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুনে দুটি আসন পুড়ে যায়।রাজশাহীর খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি উপকেন্দ্রে পরপর দুই রাতে হামলা চালানো হয়। দ্বিতীয় রাতে পেট্রোলবোমার বিস্ফোরণে ট্রান্সফরমারে আগুন ধরে যায়। পরে ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত পেট্রোলবোমা উদ্ধার করা হয়।সিলেটে সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ এবং কানাইঘাটে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়। চট্টগ্রামের মীরসরাইয়েও গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়। ভোলার লালমোহনে ওয়ার্ড বিএনপির কার্যালয় ও পাশের একটি দোকানে অগ্নিসংযোগ করা হয়েছে।এ ছাড়া নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ফরিদপুরে পুলিশ ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ এবং মেহেরপুরে বিএনপির দুই কর্মীর বাড়ির গেটে ককটেল হামলার ঘটনা ঘটেছে।নওগাঁর রাণীনগরে ১০টি ককটেল, বরিশালের আগৈলঝাড়ায় দুটি হাতবোমা এবং জামালপুরের সরিষাবাড়ীতে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে। বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদারের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

Cuma gecesinden cumartesiye kadar ülke genelinde otobüsler, trenler, banka ofisleri, elektrik trafo merkezleri gibi çeşitli tesislerde kundaklama ve saldırı olayları yaşandı. Bu olaylarda en az sekiz otobüs, bir tren, altı Grameen Bank ofisi, bir elektrik trafo merkezi, Temmuz anıtı, milletvekilinin evi, polis kışlası, BNP parti ofisi ve üç dükkanın ateşe verildiği ve saldırıya uğradığı bildirildi. Bu olaylarda polis Dakka'nın Savar ve Ashulia kentlerinde sabotaj ekipmanı taşıyan dokuz kişiyi tutukladı. Bunun dışında ülkenin farklı yerlerinde 10 kokteyl, 2 el bombası, 2 bomba benzeri cisim ve 4 patlamamış molotofkokteyli ele geçirildi. Savar ve Aşulia'daki otobüs kundakçılığıyla ilgili olarak ilk olarak altı kişi tutuklandı. Daha sonra Hemayetpur'dan üç kişi daha tutuklandı. İçlerinde benzin, meşaleler, pankartlar ve çeşitli sabotaj aletleri ele geçirildi. Polis, tutuklananlar arasında Tentuljhora Birliği Sramik Birliği genel sekreteri Rubel Howladar'ın da bulunduğunu söyledi.

Başkentin Mirpur, Mohammadpur ve Bhashantek dahil olmak üzere farklı bölgelerinde otobüsler ateşe verildi; Moghbazar, Kurmitola ve Jatrabari'de kokteyl patlamaları yaşandı. Narayanganj'ın Rupganj'ı, Pirojpur'un Mathbaria'sı ve Rangpur'da da otobüsler ateşe verildi. Chandpur'da Meghna Ekspres treninin bir kompartımanında çıkan yangında iki koltuk kül oldu. Rajshahi'nin Kharkhari bölgesindeki Palli Vidyut Samiti'nin 33 KV trafo merkezi iki gece üst üste saldırıya uğradı. İkinci gece ise gaz bombası patladı ve trafo alev aldı. Daha sonra olay yerinde patlamamış dört mide bulundu

Kaynak: BD24Live (Bangladeş) Orijinal Kaynağa Git