Dış Manşet
DIŞ MANŞET Dünya Basınında Türkiye & Küresel Analiz
Bangladeş • BD24Live

Japonya'dan Çığır Açan Teknoloji: Yapay Zeka Video Oyunları Üzerinden Ruh Halini Analiz Edecek

Japonya'dan Çığır Açan Teknoloji: Yapay Zeka Video Oyunları Üzerinden Ruh Halini Analiz Edecek

Öne Çıkanlar

  • Japon araştırmacılar, göz hareketleri, vücut dili ve video oyunu oynama alışkanlıkları gibi verileri yapay zeka ile analiz ederek bireylerin zihinsel durumunu tespit eden yeni bir teknoloji geliştiriyor.
  • 'Maemuki' adı verilen bu proje, nörolojik sinyalleri çözümleyerek gelecekteki ruh sağlığı hizmetlerinde devrim yaratmayı hedefliyor.

মানুষের মন ভালো নাকি খারাপ, তা বোঝার জন্য এখন আর শুধু মুখের কথা বা আচরণের ওপর নির্ভর করতে হবে না। চোখের মণির নড়াচড়া, হাঁটার গতি, শরীরের ভঙ্গি, হৃদস্পন্দন এমনকি ভিডিও গেম খেলার ধরন বিশ্লেষণ করেও মানসিক অবস্থার ধারণা পাওয়ার প্রযুক্তি তৈরি করছেন জাপানের একদল গবেষক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বিভিন্ন শারীরিক সংকেত বিশ্লেষণের মাধ্যমে ব্যক্তির মানসিক সুস্থতা পরিমাপের এই উদ্যোগ ভবিষ্যতে মানসিক স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।মানুষের মস্তিষ্কে ইতিবাচক ও নেতিবাচক অনুভূতির সময় ভিন্ন ধরনের সংকেত তৈরি হয়। এসব সংকেত বিশ্লেষণ করে ব্যক্তির মানসিক প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করছেন জাপানের ন্যাশনাল ইনস্টিটিউটস ফর কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড টেকনোলজির (কিউএসটি) গবেষকেরা। তাঁদের গবেষণার একটি অংশের নাম ‘মায়েমুকি’। জাপানি শব্দটির অর্থ সামনের দিকে তাকানো বা ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়া।জাপানের চিবা শহরে অবস্থিত গবেষণাকেন্দ্রটিতে পরীক্ষামূলকভাবে মানুষের মস্তিষ্কের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। এ জন্য গবেষণায় অংশগ্রহণকারীদের এমআরআই স্ক্যানারের ভেতরে রেখে বিভিন্ন ধরনের ছবি দেখানো হয়। কিছু ছবিতে থাকে শিশু প্রাণী কিংবা সূর্যাস্তের মতো ইতিবাচক দৃশ্য। অন্য ছবিতে থাকে সহিংসতা বা বিষণ্নতার মতো নেতিবাচক বিষয়।এসব ছবি দেখার সময় মস্তিষ্কে কী ধরনের কার্যক্রম তৈরি হচ্ছে, তা বিশ্লেষণ করেন গবেষকেরা। পরে মেশিন লার্নিং প্রযুক্তির সাহায্যে সেই তথ্য থেকে ব্যক্তির মানসিক প্রতিক্রিয়া ও কিছু মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য অনুমান করার চেষ্টা করা হয়।গবেষকদের লক্ষ্য শুধু মানুষের মন ভালো না খারাপ, তা নির্ধারণ করা নয়। বরং প্রতিকূল পরিস্থিতিতেও একজন মানুষ কীভাবে মানসিকভাবে সামলে ওঠেন, কীভাবে ইতিবাচক মনোভাব ধরে রাখেন এবং তাঁর মানসিক সক্ষমতা কীভাবে কাজ করে, তা বোঝা।বিষণ্নতা শনাক্তে নতুন সম্ভাবনাবর্তমানে বিষণ্নতা বা ডিপ্রেশন নির্ণয়ের ক্ষেত্রে চিকিৎসকেরা মূলত রোগীর সঙ্গে কথা বলে তাঁর অনুভূতি, আচরণ ও উপসর্গ সম্পর্কে জানতে চান। এ জন্য কোনো নির্দিষ্ট শারীরিক পরীক্ষা এখনো প্রচলিত নেই।জাপানি গবেষকদের এই উদ্যোগ ভবিষ্যতে মানসিক সুস্থতা মূল্যায়নের নতুন পদ্ধতি তৈরি করতে পারে। মস্তিষ্কের কার্যক্রমের পাশাপাশি শরীরের বিভিন্ন সংকেত বিশ্লেষণ করে ব্যক্তির মানসিক অবস্থার একটি ধারণা পাওয়াই তাঁদের লক্ষ্য।গবেষকেরা মেশিন লার্নিংয়ের সাহায্যে মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে সংযোগের কার্যক্রম বিশ্লেষণ করছেন। এর মাধ্যমে মানুষের নিজের সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণের প্রবণতা বা ‘সুপিরিয়রিটি ইল্যুশন’ পরিমাপের চেষ্টা করা হচ্ছে। সাধারণত অধিকাংশ মানুষ নিজেকে অন্যদের তুলনায় কিছুটা ভালোভাবে দেখতে পছন্দ করেন। এই প্রবণতা তুলনামূলক কম হলে তা বিষণ্নতার উপসর্গের উচ্চ ঝুঁকির সঙ্গে পরিসংখ্যানগতভাবে সম্পর্কিত হতে পারে।তবে গবেষকেরা স্পষ্ট করেছেন, এই প্রযুক্তি মানুষের মনের কথা সরাসরি পড়ে ফেলতে পারে না। এটি কোনো ব্যক্তির মানসিক রোগ নির্ণয়ের পদ্ধতিও নয়। বরং মস্তিষ্কের সংকেতের ধরন বিশ্লেষণ করে সম্ভাব্য মানসিক বৈশিষ্ট্য সম্পর্কে একটি পূর্বাভাস দেয়। সেই পূর্বাভাসের সঙ্গে ভুলের সম্ভাবনাও থাকে।চোখের নড়াচড়া থেকেও মিলছে মানসিক অবস্থার ইঙ্গিতমস্তিষ্কের কার্যক্রম বিশ্লেষণের পাশাপাশি গবেষকেরা চোখের নড়াচড়া ও চোখের মণির আকার পরিবর্তন পর্যবেক্ষণ করছেন। এ পদ্ধতিকে বলা হয় ‘পিউপিলোমেট্রি’ ও ‘গেজ ট্র্যাকিং’।এ পরীক্ষায় অংশগ্রহণকারীকে কম্পিউটারের পর্দায় একটি নির্দিষ্ট চিহ্নের দিকে তাকিয়ে থাকতে হয়। এ সময় বিশেষ ক্যামেরার সাহায্যে চোখের সূক্ষ্ম নড়াচড়া এবং চোখের মণির আকার পরিবর্তন রেকর্ড করা হয়। এসব তথ্য থেকে স্নায়ুতন্ত্রের সক্রিয়তা ও মানসিক পরিশ্রমের মাত্রা সম্পর্কে ধারণা নেওয়া হয়।গবেষক মাকিকো ইয়ামাদার দল চোখের মণির গতিবিধির সঙ্গে ভালো কর্মদক্ষতার একটি সম্পর্ক খুঁজে পেয়েছে। তাঁদের ধারণা, একই পদ্ধতি ব্যবহার করে ব্যক্তির মানসিক সুস্থতা কিংবা ‘মায়েমুকি’ অবস্থারও কিছু বৈশিষ্ট্য পরিমাপ করা সম্ভব হতে পারে।এ ছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া পেশাদার ক্রীড়াবিদদের ওপরও এ গবেষণার প্রয়োগ করা হয়েছে। স্নোবোর্ডিং প্রতিযোগিতায় খেলোয়াড়দের অংশগ্রহণের ঠ

Kaynak: BD24Live (Bangladeş) Orijinal Kaynağa Git