Dış Manşet
DIŞ MANŞET Dünya Basınında Türkiye & Küresel Analiz
Bangladeş • BD24Live

Eski Mısır'da kedi beslemenin arkasında acımasız bir gerçek vardı, kafataslarında bulunan kanıtlar

Eski Mısır'da kedi beslemenin arkasında acımasız bir gerçek vardı, kafataslarında bulunan kanıtlar

Öne Çıkanlar

  • Bilimsel araştırmalar, Antik Mısır'da dini ritüeller için kurban edilen kedilerin ağır ihmal ve kötü beslenme koşullarına maruz kaldığını ortaya koydu.
  • 131 kedi kafatası üzerinde yapılan incelemeler, bu hayvanların mumyalanmadan önce sistematik bir istismara uğradığını kanıtlıyor.

প্রাচীন মিসরে বিড়াল ছিল শুধু গৃহপালিত প্রাণী নয়, ধর্মীয় বিশ্বাস ও দেবদেবীর উপাসনারও গুরুত্বপূর্ণ অংশ। দেবী বাসতেতের সঙ্গে বিড়ালের সম্পর্কের কারণে লাখ লাখ বিড়ালকে মমি করে মন্দিরে উৎসর্গ করা হতো। সম্প্রতি ১৩১টি প্রাচীন বিড়ালের খুলির ওপর গবেষণা করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন, এসব প্রাণীর অনেককেই মমি তৈরির আগে বন্দি অবস্থায় রাখা হতো। তাদের শরীরে পাওয়া গেছে রোগ, অপুষ্টি ও শারীরিক নির্যাতনের চিহ্ন।প্রাচীন মিসরের ইতিহাস বলতেই চোখের সামনে ভেসে ওঠে পিরামিড, ফারাওদের সমাধি আর মমি তৈরির রহস্যময় প্রক্রিয়া। কিন্তু মানুষের পাশাপাশি বিড়ালসহ বিভিন্ন প্রাণীকেও যে মমি করা হতো, তা অনেকের কাছেই বিস্ময়কর। বিশেষ করে বিড়ালের মমি তৈরির পেছনে ছিল ধর্মীয় বিশ্বাস, দেবতার প্রতি শ্রদ্ধা এবং পরকালকেন্দ্রিক আচার-অনুষ্ঠান।সম্প্রতি এই প্রাচীন প্রথার একটি অন্ধকার দিক সামনে এনেছেন প্রত্নতাত্ত্বিক ও প্রাণিবিজ্ঞানীরা। অস্ট্রিয়ার ভিয়েনার ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে সংরক্ষিত ১৩১টি বিড়ালের খুলির ওপর গবেষণা করে তাঁরা দেখতে পেয়েছেন, এসব প্রাণীর অর্ধেকেরও বেশি নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগেছিল। কোনো কোনো খুলিতে রয়েছে দাঁতের রোগ, সংক্রমণের চিহ্ন, আঘাত ও হাড়ের ক্ষত।২০২৬ সালের ডিসেম্বরে জার্নাল অব আর্কিওলজিক্যাল সায়েন্স-এ প্রকাশিত গবেষণাটির শিরোনাম ‘Keeping cats for mummification in ancient Egypt: osteological evidence from Beni Hassan’। গবেষণায় যুক্ত ছিলেন উইম ভ্যান নীর, বিআ দ্য কুপের ও ক্লদিও ওত্তোনি। তাঁদের অনুসন্ধান প্রাচীন মিসরে ধর্মীয় উদ্দেশ্যে বিড়াল পালন ও মমি তৈরির সঙ্গে যুক্ত প্রাণীগুলোর জীবনযাত্রা সম্পর্কে নতুন ধারণা দিয়েছে।দেবী বাসতেত ও বিড়ালের ধর্মীয় গুরুত্বপ্রাচীন মিসরীয় সভ্যতায় বিড়ালের অবস্থান ছিল বেশ বিশেষ। বিশেষ করে বাসতেত নামের দেবীর সঙ্গে বিড়ালের গভীর সম্পর্ক ছিল। বাসতেতকে কখনো বিড়ালের মাথাবিশিষ্ট নারী, আবার কখনো সম্পূর্ণ বিড়ালের অবয়বে কল্পনা করা হতো। তিনি ছিলেন গৃহ, পরিবার, উর্বরতা, সুরক্ষা ও আনন্দের দেবী হিসেবে পূজিত।বিড়ালকে ঘরের রক্ষক হিসেবেও বিবেচনা করতেন প্রাচীন মিসরীয়রা। শস্যভান্ডারে ইঁদুরের উপদ্রব কমানো এবং সাপের মতো বিপজ্জনক প্রাণী থেকে মানুষকে রক্ষা করার ক্ষেত্রে বিড়ালের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ফলে দৈনন্দিন জীবনে উপকারী এই প্রাণী ধীরে ধীরে ধর্মীয় ও সাংস্কৃতিক মর্যাদাও লাভ করে।বিশেষ করে বাসতেতের উপাসনাকেন্দ্র বুবাস্তিসে বিড়ালকে ঘিরে ধর্মীয় আচার-অনুষ্ঠান ব্যাপক জনপ্রিয়তা পায়। দেবীর উদ্দেশে বিড়ালের মমি উৎসর্গ করা ছিল এসব আচার-অনুষ্ঠানের অন্যতম অংশ।প্রাচীন মিসরীয়দের বিশ্বাস ছিল, দেবতার উদ্দেশে উৎসর্গ করা প্রাণীর মমি প্রার্থনা ও ভক্তির প্রতীক হিসেবে কাজ করতে পারে। সেই বিশ্বাস থেকেই বিড়ালের পাশাপাশি কুকুর, কুমির, আইবিস পাখি, বাজপাখি ও সাপের মতো প্রাণীকেও মমি করা হতো।মমি তৈরির জন্যই কি পালন করা হতো বিড়াল?গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, প্রাচীন মিসরে বিড়ালের মমির চাহিদা একসময় এতটাই বেড়েছিল যে ধর্মীয় উৎসর্গের জন্য প্রাণী সংগ্রহ ও পালনের একটি ব্যবস্থা গড়ে উঠেছিল।গবেষকেরা ভিয়েনার জাদুঘরে সংরক্ষিত ১৩১টি বিড়ালের খুলি পরীক্ষা করেছেন। এগুলো উনিশ শতকের আশির দশকে মিসরের বেনি হাসান এলাকার একটি প্রাচীন সমাধিক্ষেত্র থেকে সংগ্রহ করা হয়েছিল। খুলিগুলোর গঠন, আকার, দাঁত এবং হাড়ের অবস্থা বিশ্লেষণ করে তাঁরা প্রাণীগুলোর প্রজাতি ও জীবনযাপন সম্পর্কে ধারণা পেয়েছেন।পরীক্ষায় দেখা গেছে, ১৩১টি খুলির মধ্যে সাতটি নিশ্চিতভাবে জঙ্গল ক্যাট বা বন্য বিড়ালের। অন্যগুলোর বেশির ভাগই গৃহপালিত বিড়াল বলে ধারণা করা হয়েছে। তবে কিছু আফ্রিকান বন্য বিড়াল কিংবা সংকর প্রজাতির প্রাণীও থাকতে পারে।গবেষণায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। প্রাণীগুলোর বয়সের ধরন এবং শারীরিক বৈশিষ্ট্য থেকে ধারণা করা হচ্ছে, মমি তৈরির উদ্দেশ্যে কিছু বিড়ালকে বন্দি অবস্থায় একসঙ্গে রাখা হতো। অর্থাৎ ধর্মীয় চাহিদা পূরণে বিড়াল সংগ্রহ ও সংরক্ষণের পাশাপাশি নিয়ন্ত্রিত পরিবেশে পালনের ব্যবস্থাও ছিল।তবে সব বিড়ালকে বন্দি অবস্থায় জন্ম দেওয়া বা প্রজনন করানোর প্রমাণ পাওয়া যায়নি। বিশেষ করে জঙ্গল ক্যাটের শরীরে পাওয়া রাসায়নিক উপাদানের বিশ্লেষণ

Kaynak: BD24Live (Bangladeş) Orijinal Kaynağa Git