Dış Manşet
DIŞ MANŞET Dünya Basınında Türkiye & Küresel Analiz
Bangladeş • BD24Live

Sabah çıkan yangında 14 esnaf son eşyalarını da kaybetti

Sabah çıkan yangında 14 esnaf son eşyalarını da kaybetti

Öne Çıkanlar

  • Bangladeş'in Cox's Bazar bölgesinde elektrik kontağından kaynaklandığı tahmin edilen yangında 14 dükkan tamamen kül oldu.
  • Can kaybının yaşanmadığı olayda, bölge esnafı büyük bir maddi yıkımla karşı karşıya kaldı.

কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মার্কেটের ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে নগদ টাকা, ওষুধ, মুদি ও হার্ডওয়্যার সামগ্রীসহ বিভিন্ন দোকানের মূল্যবান মালামাল পুড়ে গেছে। এতে অন্তত ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আগুনে জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে অনেক ব্যবসায়ী এখন নিঃস্ব।শনিবার (২৮ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের মাঝারফাঁড়ি বাজারের রেজা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মার্কেটের একটি ডেকোরেটার্সের দোকানে টমটম (ইজিবাইক) চার্জে বসানো ছিল। সেখান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে মার্কেটের একের পর এক দোকানে। আগুনের তীব্রতায় দোকানগুলোর মালামাল বের করারও সুযোগ পাননি ব্যবসায়ীরা।খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই ১৪টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পাশের আরও কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে জিয়াবুল হকের ওষুধের ফার্মেসি, তারেক সওদাগরের মুদি দোকান, তামজিদুল ইসলামের হার্ডওয়্যার ও তেলের দোকান, তৌহিদুল ইসলামের মুরগির দোকান, মনজুর আলমের হার্ডওয়্যার, আনছারের কাপড়ের দোকান, চারটি সেলুন, দুটি ইলেকট্রনিকস দোকান, ডেকোরেটার্স ও একটি লন্ড্রি।আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের একজন ফার্মেসি মালিক জিয়াবুল হক। তিনি বলেন, ‘আমার ফার্মেসিতে থাকা নগদ ৫ থেকে ৬ লাখ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। জীবিকার প্রধান উৎস এভাবে ধ্বংস হয়ে যাবে, তা কখনো কল্পনাও করিনি।’ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদের দীর্ঘদিনের ব্যবসাপ্রতিষ্ঠান ও পুঁজি এক রাতেই শেষ হয়ে গেছে। সব মিলিয়ে নগদ টাকা ও দোকানের মালামালসহ ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি টাকার বেশি হবে বলে তাদের প্রাথমিক ধারণা। অগ্নিকাণ্ডের পর অনেক ব্যবসায়ী দোকানের সামনে দাঁড়িয়ে পোড়া মালামালের স্তূপ দেখছিলেন। কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন।চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ দিদারুল হক বলেন, ভোররাতে কাকারা মাঝারফাঁড়ি বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Cox's Bazar'daki Chakria'da çıkan korkunç yangında bir pazarın 14 dükkanı kül oldu. Yangında çeşitli dükkanların nakit para, ilaç, bakkal ve hırdavat gibi değerli eşyaları yandı. Etkilenen işadamları en az 1 crore rupi zararın yaşandığını iddia etti. Yangında tek geçim kaynaklarını kaybeden pek çok tüccar artık yoksul durumda. 28 Kasım Cumartesi günü sabah saat 04.00 sıralarında Upazila'ya bağlı Kakara Birliği'nin Majharfadi pazarının Rıza pazarında yangın çıktı. Yerel kaynaklara göre TomTom (EasyBike), Bore Market'teki bir dekoratörün dükkanında suçlandı. Yangının elektrik kontağından çıktığı sanılıyor. Yangın kısa sürede çarşıdaki dükkanlara sıçradı. Yangının şiddeti nedeniyle esnaf, dükkanlardaki malları çıkarmaya fırsat bulamadı.

Haber verilmesi üzerine olay yerine kısa sürede iki itfaiye ekibi gelerek yangını kontrol altına almak için çalışma başlattı. Daha sonra itfaiye ekipleri ve çevredeki vatandaşların ortak çabasıyla yangın kontrol altına alındı. Ancak bundan önce 14 dükkanın eşyaları yanarak kül oldu. Yakındaki diğer birkaç dükkan da kısmen hasar gördü. Yanan dükkanlar arasında Ziabul Haque'nin eczanesi, Tarek Saudagar'ın bakkal dükkanı, Tamjidul İslam'ın hırdavat ve yağ dükkanı, Tauhidul Islam'ın tavuk dükkanı, Manzoor Alam'ın hırdavat dükkanı, Anshar'ın giyim mağazası, dört salon, iki elektronik mağazası, dekoratörler ve bir çamaşırhane yer alıyor. Eczane sahibi Ziabul Haque, yangının en kötü kurbanlarından biriydi. T

Kaynak: BD24Live (Bangladeş) Orijinal Kaynağa Git