কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘জাতীয় শয়তান’ আখ্যা দিয়ে দলটির নেতাকর্মীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টায় স্বেচ্ছাসেবক দলের একটি প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, ‘পার্লামেন্টে আইন করা উচিত, আওয়ামী লীগ জাতীয় শয়তান। এখন থেকে তাদের জাতীয় শয়তান হিসেবে বিবেচনা করব। আর শয়তানের কোথাও কোনো জায়গা নেই।’বিগত ১৭ বছরের শাসনামলে দেশে গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা ও হত্যাকাণ্ড চালানোর অভিযোগও তোলেন রিজভী।তিনি বলেন, বাংলাদেশের জনগণ সত্য, ন্যায় ও ন্যায়বিচারের পক্ষে। যারা জনগণের সঙ্গে শত্রুতা করেছে এবং জনগণের কাছে ‘জাতীয় শয়তান’ হিসেবে বিবেচিত, তাদের এ দেশে নতুন করে রাজনীতি করার কোনো সুযোগ নেই।রিজভীর অভিযোগ, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পরও বিদেশে বসে অডিও বার্তার মাধ্যমে সহিংসতা ও নাশকতায় উসকানি দিচ্ছেন। সাম্প্রতিক বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে তিনি ফরিদপুরের ভাঙ্গা ও নড়াইলে প্রাণহানি, গ্রামীণ ব্যাংকের ৮০টি শাখায় অগ্নিসংযোগ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিএনপির বিভিন্ন নেতার বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপের কথা উল্লেখ করেন।আওয়ামী লীগের বিদেশে অবস্থানরত নেতারা ককটেল নিক্ষেপ ও নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থের জোগান দিচ্ছেন বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। তাঁর দাবি, ব্যাংকিং খাত ও বড় বড় মেগা প্রকল্প থেকে আত্মসাৎ করা অর্থ এসব কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে।রিজভী বলেন, যারা আগুন লাগাচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এবং ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় এনে আইনসম্মতভাবে বিচার করা হবে।তিনি আরও বলেন, সরকারপ্রধান তারেক রহমান চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সবাইকে কঠোরভাবে দমন করতে পারতেন। তবে তিনি তা করেননি। গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করেন বলেই প্রতিশোধপরায়ণতার পথ অনুসরণ করছেন না বলে মন্তব্য করেন রিজভী।বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের রাজপথে পাহারায় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাস্তায় রাস্তায় পাহারা দেবেন, যাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের চলাচলের ওপর নজর রাখা যায়। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত এবং ১৭ বছরে বিপুল অর্থসম্পদের মালিক হয়েছেন।
BNP Genel Sekreter Vekili Ruhul Kabir Rizvi, yasaklanan Awami Birliği'ni "ulusal şeytan" olarak nitelendirerek, parti liderlerinin ve aktivistlerinin yasa kapsamına alınmasını talep etti. Bunları 22 Kasım Pazar günü saat 16.00'da Svechasevak Dal'ın protesto yürüyüşüne katılırken söyledi. Rizvi, 'Parlamento yasa yapmalı, Awami Birliği ulusal şeytandır' dedi. Artık onları milli şeytanlar olarak göreceğim. Ve Şeytan'ın hiçbir yerde yeri yoktur. Son 17 yıllık iktidarda ülkede demokrasinin, adil seçimlerin ve devlet kurumlarının yok edildiğini iddia etti. O dönemde Rizvi, muhalefet partisinin liderleri ve aktivistlerine yönelik işkence, asılsız davalar ve cinayet iddialarını da gündeme getirmişti. Bangladeş halkının hakikatten, adaletten ve adaletten yana olduğunu söyledi. Halkla düşmanlığı olan ve halk tarafından 'milli şeytan' olarak görülenlerin bu ülkede bir daha siyaset yapma şansları yoktur.
Rizvi, Şeyh Hasina'nın öğrenci hareketi karşısında ülkeyi terk ettikten sonra bile sesli mesajlarla şiddeti ve sabotajı teşvik ettiğini iddia etti. Referring to various recent violent incidents, he mentioned the loss of life in Faridpur vanga and Narail, the burning of 80 branches of Grameen Bank and the hurling of petrol bombs at the residences of various BNP leaders including the Minister of State for Foreign Affairs. BNP'nin bu lideri, yurt dışında bulunan Awami Birliği liderlerinin kokteyl atma ve sabotaj faaliyetleri için para sağladığını da iddia etti. Ona göre bankacılık sektöründen zimmete geçirilen paralar ve büyük mega projeler bu faaliyetlerde kullanılıyor. Rizvi dedi ki: