কিশোরগঞ্জের করিমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।রবিবার (২২ নভেম্বর) বিকেলে ৪টায় আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। এতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সাইফুল ইসলাম সুমন।সন্ত্রাসবিরোধী প্রতিবাদ কর্মসূচি হলেও মূলত কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের আসন্ন উপ-নির্বাচনকে সামনে রেখে সুমন নিজের এই শোডাউন করেন বলে জানা গেছে। এ কর্মসূচিতে সুমনের মনোনয়নপ্রত্যাশার বিষয়টি বিশেষভাবে আলোচনায় এসেছে।মিছিলে সাইফুল ইসলাম ভিপি সুমনের প্রতি সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।করিমগঞ্জ কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক ঘুরে আবার কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে সাইফুল ইসলাম সুমনের ছবি সংবলিত পোস্টার ও প্ল্যাকার্ড দেখা যায়। মিছিল থেকে ‘এমপি পদে সুমন ভাই ’স্লোগানও দেওয়া হয়।কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. এম ওসমান ফারুকের পদত্যাগের পর উপনির্বাচন ঘিরে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা বাড়তে থাকায় কর্মসূচিটি রাজনৈতিকভাবেও গুরুত্ব পেয়েছে।সাইফুল ইসলাম সুমন আসন্ন উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বলে দলীয় সূত্রে জানা গেছে। নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী কর্মসূচির পাশাপাশি সুমন নিজের সাংগঠনিক শক্তির জানান দেখিয়েছেন।সাইফুল ইসলাম সুমন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির বিকল্প প্রার্থী ছিলেন। সুমন মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার ও সাবেক সংসদ সদস্য কবির উদ্দিন আহমেদের ছেলে।মিছিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে সাইফুল ইসলাম সুমন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশকে বাঁচাতে হবে। নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে, তবে সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। একইসঙ্গে তাঁর বক্তব্যে তিনি আসন্ন উপনির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণা করেন।ড. ওসমান ফারুকের পদত্যাগের পর কিশোরগঞ্জ-৩ আসনের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এ নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। একই সঙ্গে সম্ভাব্য উপনির্বাচনে দলীয় মনোনয়ন ঘিরে আগ্রহী নেতাদের তৎপরতা বাড়ছে।এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার একই ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী সমাবেশ করেন মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মোল্লা। কয়েক দিনের ব্যবধানে সাইফুল ইসলাম সুমনের নেতৃত্বে বড় পরিসরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হলো। সব মিলিয়ে মনোনয়ন প্রত্যাশীদের উপনির্বাচনকেন্দ্রিক তৎপরতা বিএনপির স্থানীয় রাজনীতি বেশ সরগরম হয়ে উঠেছে। একইসঙ্গে অভ্যন্তরীণ কোন্দল ও বিভেদের মাত্রাও দৃশ্যমান হচ্ছে।
BNP liderleri ve aktivistleri, Kishoreganj'ın Karimganj kentinde yasaklanan Awami Birliği'nin terörüne, anarşisine ve ülkedeki istikrarsızlığa karşı bir protesto yürüyüşü ve protesto mitingi düzenledi. 22 Kasım Pazar günü saat 16.00'da düzenlenen programa yüzlerce BNP lideri ve aktivisti ile kuruluşlar katıldı. Upazila cemaatinin eski başkanı ve BNP lideri Saiful İslam Sumon tarafından yönetiliyordu. Terörle mücadele amaçlı bir protesto programı olmasına rağmen, Kishoreganj-3 (Karimganj-Tarail) koltuğunun yaklaşmakta olan ara seçimi nedeniyle bu hesaplaşmayı bizzat Suman'ın yaptığı söyleniyor. Bu programda Suman'ın adaylığı konusu özel olarak ele alındı. Saiful Islam Başkan Yardımcısı Sumon'u destekleyen mitingde Upazila BNP, Jubo Dal, Chhatra Dal, Krishak Dal ve Svechasevak Dal gibi çeşitli kuruluşların liderleri ve çalışanları da hazır bulundu. Protesto yürüyüşü Karimganj Koleji kavşağından çıktı. Geçit töreni, upazila genel merkezinin çeşitli yollarından geçerek üniversite kavşağında sona erdi. Bu sırada aktivistler Saiful Islam Sumon'un fotoğrafının yer aldığı bir poster taşıdılar