সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ৫টি সাইক্লোন শেল্টারের (ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র) কোনোটিই নারীবান্ধব স্তরে পৌঁছায়নি বলে এক সামাজিক নিরীক্ষায় উঠে এসেছে। আশ্রয়কেন্দ্রগুলোর এই বেহাল দশা নিরসনে জরুরি সংস্কার, বিশেষ বাজেট বরাদ্দ এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ইউডিএমসি) সভার এজেন্ডায় বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মুন্সিগঞ্জে প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের কার্যালয়ে আয়োজিত ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার : প্রতিটি নারীর জন্য নিরাপত্তা ও মর্যাদা’ শীর্ষক ক্যাম্পেইনে এই নিরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়। সুন্দরবন কোয়ালিশন ও প্রেরণা নারী উন্নয়ন সংগঠন যৌথভাবে এর আয়োজন করে।অনুষ্ঠানে সচেতনতামূলক র্যালি, সামাজিক নিরীক্ষার (সোশ্যাল অডিট) ফলাফল উপস্থাপন, আলোচনা সভা এবং স্মারকলিপি পেশ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম।আয়োজক সূত্রে জানা গেছে, শিক্ষক, জনপ্রতিনিধি, তরুণ ও নারী স্বনির্ভর দলের নেত্রীদের সমন্বয়ে গঠিত একটি নিরীক্ষা দল গত ১৮ ও ১৯ নভেম্বর মুন্সিগঞ্জ ইউনিয়নের ৫টি সাইক্লোন শেল্টার সরাসরি পরিদর্শন করে। ক্যাম্পেইনে নিরীক্ষা দলের পক্ষে রনজিৎ বর্মন প্রতিটি শেল্টারের বিরাজমান সমস্যা ও নিরীক্ষার ফলাফল উপস্থাপন করেন। পরে সমস্যাগুলো সমাধানে নিরীক্ষা দলের পক্ষ থেকে প্রধান অতিথি প্যানেল চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম এবং মুন্সিগঞ্জ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।উদ্বোধনী বক্তব্যে প্রেরণার প্রকল্প ব্যবস্থাপক কার্তিক চন্দ্র বিশ্বাস নারীর নিরাপত্তা ও মর্যাদাকে কেন্দ্র করে আয়োজিত এই ক্যাম্পেইনের উদ্দেশ্য তুলে ধরেন। তিনি জানান, উপকূলীয় অঞ্চলের ২৫টি সংগঠনের সমন্বয়ে ‘সুন্দরবন কোয়ালিশন’ গঠিত হয়েছে। এ সময় তিনি প্রেরণার লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।প্রধান অতিথির বক্তব্যে প্যানেল চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বলেন, প্রেরণার এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ উপকূলীয় অঞ্চলের সাইক্লোন শেল্টারগুলোর প্রকৃত চিত্র ফুটিয়ে তুলেছে। আশ্রয়কেন্দ্রগুলোর এসব সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু এবং শিক্ষক আবুল কালাম। বক্তারা নারী বৈষম্য দূর করতে নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টা এবং প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।
Bir sosyal denetim, Satkhira'daki Shyamnagar Upazila'nın Munshiganj Birliği'ndeki 5 kasırga barınağından hiçbirinin kadın dostu seviyeye ulaşmadığını ortaya çıkardı. Barınakların harap durumunun giderilmesi için acil reformlar, özel bütçe tahsisi ve Birlik Afet Yönetim Komitesi (UDMC) toplantısı gündemine alınması talep edildi. Denetim sonuçları, 22 Kasım Pazar günü saat 10.30'da Prerna Kadın Kalkınma Örgütü'nün Munshiganj'daki ofisinde 'Barınağımız, Haklarımız: Her Kadın için Güvenlik ve Onur' başlıklı kampanyayla açıklandı. Sundarban Koalisyonu ve Prerna Kadın Kalkınma Örgütü ortaklaşa düzenledi. Programda farkındalık toplantısı, sosyal denetim sonuçlarının sunumu, tartışma toplantısı ve bildiri sunumu yer alıyor. Munshiganj Union Parishad panel başkanı Md. Sirajul Islam baş konuk olarak hazır bulundu.
Organizasyon kaynaklarına göre, öğretmenler, kamu temsilcileri, gençlik ve kadın kendi kendine yardım grubu liderlerinden oluşan bir teftiş ekibi, 18 ve 19 Kasım tarihlerinde Munshiganj Birliği'nin 5 kasırga sığınma evini doğrudan ziyaret etti. Kampanya denetim ekibi adına Ranjit Burman, her sığınma evinin mevcut sorunlarını ve denetim bulgularını sundu. Daha sonra, sorunların çözümü için denetim ekibi tarafından Baş Konuk davet edildi.