মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় ইরানের হামলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে স্থাপনাটির ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ তথ্য জানিয়েছে বাহরাইনের কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছেআল জাজিরা।বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে ইরানের ছোড়া বেশ কয়েকটি আকাশপথের হামলা প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এ ঘটনাকে ‘ইরানের আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, হামলায় প্রাথমিকভাবে বস্তুগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। তবে কেউ আহত হননি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন সিভিল ডিফেন্সের সদস্যরা। নিরাপত্তার স্বার্থে হামলার শিকার শিল্প স্থাপনাটির নাম ও অবস্থান প্রকাশ করা হয়নি।এর আগে বাহরাইনে বিমান হামলার সতর্কসংকেত বাজানো হয়। এ সময় সম্ভাব্য হামলার আশঙ্কায় বাসিন্দাদের কাছাকাছি নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানায় কর্তৃপক্ষ।এদিকে হামলার পর এক বিবৃতিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি এলাকায় যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এসব অভিযানে যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংসের দাবিও করেছে তারা।আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে চলমান আগ্রাসনের জবাব হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ও এমকিউ-৯ মডেলের দুটি গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘনের পর এ হামলা চালানো হয়।এর আগে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছিল, বাহরাইনের শেখ ঈসা ও জুফাইর এলাকায় যুক্তরাষ্ট্রের বাহিনীর ব্যবহৃত দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের দাবি, দেশটির আকাশসীমা লঙ্ঘনের পাশাপাশি হাঙ্গাম দ্বীপের একটি রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতেই এ অভিযান চালানো হয়েছে।অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা দাবি করেছে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া একটি প্রতিহতকারী ক্ষেপণাস্ত্র সিত্রা দ্বীপে আছড়ে পড়ে। এতে সেখানে বড় ধরনের আগুনের সৃষ্টি হয়। বাহরাইন নিউজ নামের একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় ইরনা। সংবাদমাধ্যমটির দাবি, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় বারবার ত্রুটি দেখা দেওয়ায় এ ঘটনা ঘটেছে।উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে একাধিক হামলার ঘটনা ঘটেছে। কয়েক সপ্তাহের বিরতির পর সাম্প্রতিক দিনগুলোতে আরও তিনটি ড্রোন হামলার খবর পাওয়া গেছে। একই সময়ে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশও ইরানের হামলার শিকার হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।
Orta Doğu'da devam eden savaşın ortasında, İran'ın Bahreyn'deki sivil bir sanayi tesisine düzenlediği saldırı yangına neden oldu. Yapıda hasar olmasına rağmen şu ana kadar herhangi bir can kaybı yaşanmadı. Bu bilgi Bahreyn yetkilileri tarafından verildi. Al Jazeera bu haberi bir raporda yayınladı. Bahreyn savunma güçleri, ülkenin hava savunmasının İran'ın 21 Kasım Cumartesi günü geç saatlerde başlattığı çok sayıda hava saldırısını püskürttüğünü söyledi. Bahreyn İçişleri Bakanlığı bu olayı 'İran saldırganlığı' olarak nitelendirdi. Bakanlık, sosyal medya X üzerinden yaptığı paylaşımda, saldırıda ilk etapta maddi hasara ilişkin bilgilerin bulunduğunu söyledi. Ancak kimse yaralanmadı. Sivil Savunma ekipleri yangını kontrol altına almak için çalışmalarını sürdürüyor. Saldırıya uğrayan sanayi tesisinin adı ve yeri güvenlik nedeniyle açıklanmadı. Daha önce Bahreyn'de hava saldırısı uyarı sinyali verilmişti. Bu sırada yetkililer, olası saldırı korkusu nedeniyle bölge sakinlerini yakındaki güvenli yerlere sığınmaya çağırdı. Bu arada İran Devrim Muhafızları Ordusu (IRGC) saldırının ardından yaptığı açıklamada Bahreyn'in