‘নান্দনিক চট্টগ্রাম মানে শুধু সুন্দর রাস্তাঘাট কিংবা আধুনিক বিপণিবিতান নির্মাণ নয়। নান্দনিকতা মানে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বিঘ্নে চলাচলের পরিবেশ তৈরি করা এবং নাগরিকদের মধ্যে আস্থা গড়ে তোলা। শুধু সরকারি সংস্থার উদ্যোগে একটি শহরকে নান্দনিক করা সম্ভব নয়। এ জন্য প্রতিটি নাগরিককে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।’চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা শনিবার (২১ নভেম্বর) নগরের বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনালে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগানে জেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটি।জেলা প্রশাসক বলেন, উন্নত রাষ্ট্র গড়তে হলে নাগরিকদের চিন্তাভাবনা, আচরণ ও জীবনযাপনে পরিবর্তন আনতে হবে। পরিচ্ছন্নতা ও সড়কে চলাচলের ক্ষেত্রেও দায়িত্বশীল হতে হবে। শুধু আইন প্রয়োগ কিংবা জরিমানা করে এ পরিবর্তন সম্ভব নয়। মানুষের মধ্যে নিজস্ব দায়িত্ববোধ ও সচেতনতা তৈরি করতে হবে।চট্টগ্রামকে নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসনের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, গত জুলাই থেকে সরকারি দপ্তর, বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে জেলাজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। গত ২৭ জুলাই প্রায় ছয় হাজার সরকারি কর্মচারীর অংশগ্রহণে বিভিন্ন সরকারি দপ্তর, সেগুলোর প্রাঙ্গণ ও ছাদ থেকে ১৩৫ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়।এর ধারাবাহিকতায় জিয়া সিটি কমপ্লেক্স, পতেঙ্গা সমুদ্রসৈকত, খেজুরতলীসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান এবং হোটেল-রেস্তোরাঁয় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে গত ১২ সেপ্টেম্বর জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার করা হয়। গত সপ্তাহে চট্টগ্রাম রেলস্টেশনে পরিচ্ছন্নতা অভিযানের পর এবার বহদ্দারহাট বাস টার্মিনালে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।বহদ্দারহাট বাস টার্মিনালের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, এখান থেকে প্রতিদিন ৯০০টির বেশি বাস দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারসহ বিভিন্ন গন্তব্যে চলাচল করে। প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ হাজার যাত্রী এ টার্মিনাল ব্যবহার করেন। বিপুলসংখ্যক মানুষের যাতায়াতের এ গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি।তিনি বলেন, ‘প্রায় ৩০ বছর আগে এ বাস টার্মিনালের যাত্রা শুরু হয়েছিল। এত বছরে পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রে আমরা কতটুকু উন্নতি করতে পেরেছি, সেটি ভাবতে হবে। শুধু জেলা প্রশাসন, সিটি করপোরেশন কিংবা সিডিএর দিকে তাকিয়ে থাকলে হবে না। পরিবহন মালিক, শ্রমিক, চালক, সহকারী ও যাত্রী—সবাইকে দায়িত্ব নিতে হবে।’সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন মালিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘লাইসেন্সবিহীন কাউকে গাড়ি চালাতে দেবেন না। শারীরিক বা মানসিকভাবে অসুস্থ চালকের হাতেও গাড়ি তুলে দেবেন না। চালক আগের রাতে পর্যাপ্ত ঘুমিয়েছেন কি না, তাঁর কোনো শারীরিক সমস্যা রয়েছে কি না, সেসব বিষয়ও মালিকদের খেয়াল রাখতে হবে।’নতুন রুটে চালক পাঠানোর আগে সংশ্লিষ্ট সড়ক সম্পর্কে তাঁর অভিজ্ঞতা রয়েছে কি না, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন জেলা প্রশাসক। তিনি বলেন, কোন এলাকায় বাজার বসে, কোথায় পথচারীর চাপ বেশি কিংবা স্থানীয় যানবাহন কীভাবে চলাচল করে, এসব বিষয়ে ধারণা না থাকলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।গাড়ির ফিটনেস ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘শুধু গাড়ি ভাড়া হলেই চালককে যেকোনো রুটে পাঠিয়ে দেবেন না। একটি গাড়ি থেকে হয়তো ছয় মাস লাভ করলেন, কিন্তু একটি দুর্ঘটনায় সেই লাভ শেষ হয়ে যেতে পারে। গাড়ির ফিটনেস ঠিক আছে কি না, সেটি শুধু চালক নয়, মালিককেও নিশ্চিত করতে হবে।’চালকদের অতিরিক্ত গতিতে গাড়ি না চালানোর আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাবেন না। গতি নিয়ন্ত্রণ করতে না পারলে নিজের জীবন যেমন বিপন্ন হবে, তেমনি অন্যের জীবনও ঝুঁকির মধ্যে পড়বে। আমাদের সবার জীবন একটাই। সেই জীবনের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়
Küresel Brifing Yükleniyor...
Dünya basınından Türkiye ve küresel merkez bankaları hakkındaki en kritik 24 saatlik gelişmeler özetleniyor.