গোপালগঞ্জে বিএনপির দলীয় সংসদ সদস্য ডা. কেএম বাবরের মালিকানাধীন ‘আরাফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। রামদা ও কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার পর হাসপাতালটিতে হামলা চালানোর অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে।বুধবার (১৮ নভেম্বর) গোপালগঞ্জে এ ঘটনা ঘটে।অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা হাসপাতালের জানালার কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন কক্ষের আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম বাইরে বের করে আগুন ধরিয়ে দেয়। এ সময় হাসপাতালের বিভিন্ন স্থানে ভাঙচুর চালানো হয়।হাসপাতাল ভবনে ক্লিনিকের পাশাপাশি বাসভবনও থাকায় সেখানে অবস্থানরত গর্ভবতী নারী, সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া মা, নবজাতক, অন্যান্য রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা দ্রুত নিরাপদ স্থানে সরে যান।চিকিৎসাসেবার মতো জরুরি ও স্পর্শকাতর প্রতিষ্ঠানে এ ধরনের হামলার ঘটনায় দেশে-বিদেশে উদ্বেগ তৈরি হয়েছে। হাসপাতাল একটি অরাজনৈতিক ও জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। এখানে সব শ্রেণি-পেশার মানুষ চিকিৎসা নিতে আসেন। এমন প্রতিষ্ঠানে হামলা শুধু অবকাঠামোগত ক্ষতিই করে না, বরং জরুরি চিকিৎসাসেবা ব্যাহত করার পাশাপাশি রোগী ও স্বজনদের জীবনও ঝুঁকির মুখে ফেলে।আন্তর্জাতিক মানবিক আইনে সংঘাত ও সহিংস পরিস্থিতিতে হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র, চিকিৎসাকর্মী, রোগী এবং আহত ব্যক্তিদের বিশেষ সুরক্ষার বিধান রয়েছে। ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন এবং ১৯৭৭ সালের অতিরিক্ত প্রটোকলগুলোতে চিকিৎসাপ্রতিষ্ঠানের সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে।এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধির ৮ অনুচ্ছেদে নির্দিষ্ট শর্তসাপেক্ষে সশস্ত্র সংঘাতের সময় হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের ওপর ইচ্ছাকৃত হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করার বিধান রয়েছে। তবে কোনো নির্দিষ্ট ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করতে হলে সংঘাতের ধরন, প্রযোজ্য আইন ও ঘটনার বিস্তারিত তথ্যের ভিত্তিতে আইনি মূল্যায়ন প্রয়োজন।চিকিৎসাপ্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ স্থানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বিভিন্ন মহলে উদ্বেগ ও নিন্দা জানানো হচ্ছে। সচেতন নাগরিকদের মতে, রাজনৈতিক বিরোধ বা অন্য কোনো কারণেই চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে হামলার লক্ষ্যবস্তু করা গ্রহণযোগ্য নয়।ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্যপ্রমাণ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্ত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।
Gopalganj BNP partisi milletvekili Dr. KM Babar'a ait 'Araf Hastanesi ve Teşhis Merkezi'nde meydana gelen saldırı, vandalizm ve kundaklama olayı endişe yarattı. Yasaklanan Awami Birliği aktivistlerinin, ramada ve balta gibi yerli silahlarla antrenman yaptıktan sonra hastaneye saldırdıkları yönünde iddialar ortaya atıldı. Bu olay 18 Kasım Çarşamba günü Gopalganj'da meydana geldi. İddiaya göre saldırganlar, camları kırarak hastaneye girdi, çeşitli odaların mobilyalarını ve tıbbi malzemelerini çıkarıp ateşe verdi. Bu süre zarfında hastanenin farklı yerlerinde vandalizm yapıldı. Hastane binasında rezidansların yanı sıra klinikler de yer alırken, hamile kadınlar, sezaryenle doğum yapan anneler, yeni doğan bebekler, diğer hastalar ve orada kalan yakınları arasında panik yaşandı. Daha sonra hızla güvenli bir yere taşındılar.
Sağlık hizmetleri gibi acil ve hassas kurumlara yönelik bu tür saldırılar yurt içinde ve yurt dışında endişe yarattı. Hastane politik olmayan ve acil hizmet kurumudur. Her kesimden insan tedavi için buraya geliyor. Bu tür kurumlara yapılan saldırılar hem altyapıya zarar veriyor hem de acil sağlık hizmetlerinin aksamasının yanı sıra hasta ve yakınlarının hayatlarını da riske atıyor. Uluslararası insancıl hukuk, çatışma ve şiddet durumlarında hastanelere, tıbbi tesislere, tıbbi personele, hastalara ve yaralılara özel koruma sağlar. 1949 Cenevre Sözleşmesi ve 1977 Protokolü