ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর কাছ থেকে আদালতের নির্দেশিত আইনি খরচ আদায়ে নতুন আইনি পদক্ষেপ নিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার গোলান। নির্ধারিত সময়ের মধ্যে মামলার খরচ পরিশোধ না করায় তাঁর বিরুদ্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, গোলানের পক্ষে আইনি লড়াই করা আইনজীবীরা অর্থ আদায়ের প্রক্রিয়া শুরু করেছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, সারা নেতানিয়াহুর ২ হাজার ইসরায়েলি শেকেল (প্রায় ৬২০ ডলার) আইনি খরচ পরিশোধ করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পার হলেও তিনি ওই অর্থ দেননি।গত ১১ অক্টোবর লড জেলা আদালত সারার একটি আবেদন খারিজ করে দেন। গোলানের দায়ের করা মানহানির মামলাটি বাতিল চেয়ে আবেদন করেছিলেন তিনি। আবেদন নাকচ করার পাশাপাশি আদালত মামলার খরচ হিসেবে সারাকে ২ হাজার শেকেল পরিশোধের নির্দেশ দেন।গোলানের আইনজীবীরা গত ১০ নভেম্বরের মধ্যে অর্থ পরিশোধের দাবি জানিয়ে সারাকে চিঠি পাঠান। তবে সময়সীমা পেরিয়ে গেলেও অর্থ না পাওয়ায় আদালতের নির্দেশ কার্যকরে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার দিন গোলানের ভূমিকা নিয়ে সারা নেতানিয়াহুর একটি মন্তব্যকে কেন্দ্র করে এই আইনি বিরোধের সূত্রপাত। ইসরায়েলের চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে সারা দাবি করেন, হামলা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই গোলান গাজা উপত্যকার কাছাকাছি এলাকায় উপস্থিত ছিলেন।সাক্ষাৎকারে তিনি বলেন, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা হিসেবে গোলান যদি ৭ অক্টোবর যুদ্ধ করার দাবি করেন, তাহলে তিনি ভোর থেকেই সেখানে প্রস্তুত ছিলেন। অথচ প্রধানমন্ত্রীসহ অন্যরা তখন পরিস্থিতি সম্পর্কে কিছুই জানতেন না বলেও মন্তব্য করেন সারা।তাঁর এই বক্তব্যকে ‘মিথ্যা ষড়যন্ত্র’ বলে অভিহিত করেন গোলান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, মানুষের জীবন বাঁচাতে এগিয়ে আসা ব্যক্তিদের বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করার চেষ্টা চলছে। একই সঙ্গে ৭ অক্টোবরের ব্যর্থতার জন্য দায়ীদের ভুক্তভোগী হিসেবে তুলে ধরে ওই দিনের ইতিহাস নতুন করে লেখার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ মেজর জেনারেল ইয়ার গোলান ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশটির সেনাবাহিনীর উপপ্রধান ছিলেন। পরে ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত উপ-অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান।এদিকে অর্থ আদায়ের নতুন আইনি প্রক্রিয়া নিয়ে সারা নেতানিয়াহু কিংবা তাঁর আইনজীবীদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।দীর্ঘ এই সামরিক অভিযানে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, উপত্যকাটি পুনর্গঠনে প্রায় ৭১ দশমিক ৪ বিলিয়ন ডলার প্রয়োজন হবে।সূত্র:আনাদোলু এজেন্সি
İsrail'in muhalefet lideri Yair Golan, İsrail Başbakanı Binyamin Netanyahu'nun eşi Sara Netanyahu'dan mahkeme kararıyla avukatlık ücretlerini tahsil etmek için yeni yasal adımlar attı. Dava masraflarını süresi içinde ödemediği için bu girişim kendisine karşı yapılmıştır. Bu bilgi 16 Kasım Pazartesi günü İsrail medyasında yer alan bir raporda yer aldı. Edinilen bilgiye göre Golan adına mücadele eden avukatlar parayı geri alma sürecini başlattı. Mahkeme kararına göre Sara Netanyahu, avukatlık ücreti olarak 2.000 İsrail şekeli (yaklaşık 620 dolar) ödeyecekti. Ancak belirtilen süre geçmesine rağmen parayı ödemedi. 11 Ekim'de Lod Bölge Mahkemesi Sara'nın dilekçesini reddetti. Golan'ın açtığı hakaret davasının iptali için başvuruda bulundu. Mahkeme, başvuruyu reddetmenin yanı sıra, Sarah'nın dava masrafları olarak 2.000 şekel ödemesine de karar verdi. Golan'ın avukatları Sarah'ya ödemenin 10 Kasım'a kadar yapılmasını talep eden bir mektup gönderdiler. Ancak mahkeme, sürenin dolmasına rağmen parayı alamadı.