মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনাদর্শ ও কর্ম দেশপ্রেম, সামাজিক ন্যায়বিচার, গণতন্ত্র এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে সর্বদা অনুপ্রেরণা জোগাবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।বাণীতে রাষ্ট্রপতি মজলুম জননেতার অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার রুহের মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন।রাষ্ট্রপতি বলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন উপমহাদেশের রাজনীতি ও মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি শোষণ, বঞ্চনা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। কৃষক, শ্রমিক ও সাধারণ মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন। তার আপসহীন সংগ্রামী জীবন ও সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধ তাকে ‘মজলুম জননেতা’ হিসেবে সর্বস্তরের মানুষের অন্তরে চিরস্থায়ী আসন দিয়েছে।তিনি বলেন, ঔপনিবেশিক শাসনবিরোধী আন্দোলন থেকে শুরু করে কৃষক আন্দোলন, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্টের নির্বাচন, স্বায়ত্তশাসনের দাবি এবং স্বাধিকার ও স্বাধীনতার সংগ্রামের প্রতিটি পর্যায়ে মওলানা ভাসানীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। ১৯৪৯ সালের ২৩ জুন গঠিত তৎকালীন ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। পরবর্তী সময়ে ১৯৫৭ সালের ২৫ জুলাই ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) বা ভাসানী ন্যাপ প্রতিষ্ঠা করেন।রাষ্ট্রপতি আরও বলেন, ১৯৫৭ সালের ঐতিহাসিক কাগমারী সম্মেলনে মওলানা ভাসানীই প্রথম বাংলাদেশের স্বাধীনতার কথা বলেছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেন এবং প্রবাসী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।স্বাধীনতার পরও জাতীয় স্বার্থ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ১৯৭৬ সালে গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে তার নেতৃত্বে অনুষ্ঠিত ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ ছিল দেশের অধিকার আদায়ের লড়াইয়ে কূটনৈতিক ও রাজনৈতিক প্রজ্ঞার এক উজ্জ্বল ও সাহসী দৃষ্টান্ত।বাণীতে রাষ্ট্রপতি বলেন, সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধ, ন্যায় ও সাম্যের প্রতি অঙ্গীকার এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কারণে মওলানা ভাসানী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। তার জীবনাদর্শ ও কর্ম দেশপ্রেম, সামাজিক ন্যায়বিচার, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে সবাইকে অনুপ্রাণিত করবে বলে তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন।
Başkan Mirza Fakhrul İslam Alamgir, ezilen halk lideri Mevlana Abdul Hamid Khan Bhasani'nin yaşam tarzının ve çalışmalarının her zaman vatanseverlik, sosyal adalet, demokrasi ve ayrımcılığa karşı toplum inancına ilham vereceğini söyledi. Bunu, 17 Kasım Salı günü Mevlana Abdülhamid Han Bhasani'nin 50. ölüm yıldönümü münasebetiyle verdiği bir mesajda söyledi. Cumhurbaşkanı konuşmasında, mazlum halk liderinin ölümsüz hatırasına derin saygı duruşunda bulunarak, ruhunun affını ve ebedi esenliğini diledi. Başkan, Mevlana Abdülhamid Han Bhasani'nin alt kıtanın siyaset ve özgürlük mücadelesinde unutulmaz bir şahsiyet olduğunu söyledi. Uzun ve şanlı siyasi kariyeri boyunca sömürüye, yoksunluğa, ayrımcılığa ve adaletsizliğe karşı sesini yükseltti. Çiftçilerin, emekçilerin ve sıradan emekçilerin haklarının tesisi için yorulmadan çalıştı. Onun tavizsiz mücadele hayatı ve sıradan insana duyduğu derin şefkat, ona 'mazlumların lideri' olarak her kesimden insanın gönlünde kalıcı bir yer kazandırdı.
O, sömürgecilik karşıtı hareketten çiftçi hareketine, dil hareketine, Birleşik Cephe seçimine, özerklik talebine ve bağımsızlık mücadelesine kadar bağımsızlık ve bağımsızlık mücadelesinin her aşamasında Mevlana Bhasani'nin rolünün tarihte hatırlandığını söyledi. 23 Haziran 1949'da kurulan 'Doğu Pakistan Awami Müslüman Birliği'nin kurucu başkanıydı. Daha sonra 25 Temmuz 1957'de Ulusal Awami Partisi (NAP) b