মহাকাশযাত্রা শেষে পৃথিবীতে ফিরে এসে লঞ্চপ্যাডের বিশাল যান্ত্রিক বাহুতে ধরা পড়েছে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারশিপ। মহাকাশ থেকে ফেরার পথে কোনো স্টারশিপকে এভাবে মাঝআকাশে ধরে ফেলার ঘটনা এটিই প্রথম। উৎক্ষেপণের ২২ ঘণ্টা পর শনিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্টারবেসে এ নজির গড়ে মহাকাশযানটি।শনিবার (১৪ নভেম্বর) মেঘলা আকাশ ভেদ করে ধীরে ধীরে নিচে নামতে দেখা যায় স্টারশিপকে। এরপর লঞ্চপ্যাড-২-এর ওপর থাকা বিশাল যান্ত্রিক ‘চপস্টিক’ বাহু দুটির মাঝখানে নিখুঁতভাবে অবস্থান নেয় যানটি। এ দৃশ্যের পর স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্ক তার ‘অসাধারণ দলকে’ অভিনন্দন জানান।স্পেসএক্সের কর্মকর্তারা বলেছেন, এ সফল অবতরণ স্টারশিপের পূর্ণাঙ্গ পুনর্ব্যবহারযোগ্যতার সক্ষমতা প্রমাণ করে। দ্রুত ও কম খরচে রকেট পুনরায় ব্যবহারের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।তবে শুক্রবার টেক্সাস থেকে উৎক্ষেপণের পরপরই প্রথম ধাপের বুস্টার বিস্ফোরিত হওয়ায় প্রতিষ্ঠানটি একই অভিযানে বুস্টার ও মহাকাশযান দুটিই ধরে ফেলার লক্ষ্য পূরণ করতে পারেনি।উৎক্ষেপণের পর বুস্টার থেকে সফলভাবে আলাদা হয়ে কক্ষপথে পৌঁছায় স্টারশিপের ওপরের অংশ। সেখানে ২৬টি উন্নত স্টারলিংক স্যাটেলাইটও মহাকাশে স্থাপন করে এটি।স্পেসএক্সের কর্মকর্তা কেট টিস জানান, পৃথিবীতে ফেরার পথে স্টারশিপের ইঞ্জিন নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যায়। অন্যদিকে বুস্টারের নির্দেশনা ব্যবস্থা বুঝতে পারে, সেটি সঠিক অবস্থানে নেই। ফলে স্বয়ংক্রিয়ভাবে সেটির গতিপথ পরিবর্তন করে পানিতে অবতরণ এবং শেষ পর্যন্ত নিজেকে ধ্বংস করার প্রক্রিয়া শুরু হয়। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছেন প্রকৌশলীরা।বুস্টার উদ্ধার অভিযান ব্যর্থ হলেও এর আগে তিনবার সফলভাবে বুস্টার ধরে ফেলার নজির রয়েছে স্পেসএক্সের। ফলে এ পদ্ধতির কার্যকারিতা আগেই প্রমাণিত হয়েছে।চলতি দশকের শেষ দিকে আর্টেমিস অভিযানের মাধ্যমে নভোচারীদের চাঁদে অবতরণ করাতে নাসা স্টারশিপের জন্য কয়েকশ কোটি ডলার ব্যয় করছে। শনিবারের সাফল্যে সংস্থাটি অভিনন্দন জানিয়েছে স্পেসএক্সকে।নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘এটি প্রায় জাদুর মতো ছিল।’এবারের অভিযানে স্টারশিপ পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করেছে। পৃথিবীপৃষ্ঠ থেকে এর উচ্চতা ছিল প্রায় ২৬৫ কিলোমিটার বা ১৬৫ মাইল। আগের অভিযানে এটি মাত্র এক থেকে দুইবার পৃথিবী প্রদক্ষিণ করতে পেরেছিল।স্পেসএক্স জানিয়েছে, মহাকাশযানটির গুরুত্বপূর্ণ তাপরোধী আবরণসহ (হিট শিল্ড) সব ব্যবস্থা ঠিকঠাক কাজ করেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।২০২৩ সাল থেকে পূর্ণাঙ্গ আকারের স্টারশিপের এটি ছিল ১৫তম উড্ডয়ন। তবে পৃথিবীর কক্ষপথে পৌঁছানো দ্বিতীয় অভিযান এটি।১২৪ মিটার বা ৪০৭ ফুট উচ্চতার স্টারশিপ বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট। চাঁদ ও মঙ্গলে মানুষ এবং সরঞ্জাম পাঠানোর লক্ষ্যেই এটি তৈরি করা হচ্ছে।স্পেসএক্স জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকেও স্টারশিপ উৎক্ষেপণ শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের।সূত্র :রয়টার্স
Elon Musk'un SpaceX yıldız gemisi, uzay uçuşunun ardından Dünya'ya döndükten sonra fırlatma rampasının dev mekanik koluna sıkıştı. Bu, uzaydan dönüş yolunda ilk kez bir yıldız gemisinin havada yakalanması anlamına geliyor. Fırlatmadan 22 saat sonra, uzay aracı ABD'nin Teksas eyaletindeki Starbase'de bu konuda bir emsal oluşturdu. Yıldız gemisi, 14 Kasım Cumartesi günü bulutlu gökyüzünde yavaşça alçalırken görüldü. Araç daha sonra Launchpad-2'deki iki büyük mekanik 'çubuk' kolunun arasına mükemmel bir şekilde yerleşti. Sahnenin ardından SpaceX'in kurucusu ve CEO'su Elon Musk, "muhteşem ekibini" tebrik etti. SpaceX yetkilileri, başarılı inişin yıldız gemisinin tam yeniden kullanılabilirlik kabiliyetini kanıtladığını söyledi. Bu, hızlı ve düşük maliyetli roketin yeniden kullanımı için çok önemlidir. Ancak ilk aşamadaki güçlendirici Cuma günü Teksas'tan kalktıktan kısa bir süre sonra patladığından, ajans hem güçlendiriciyi hem de uzay aracını aynı görevde yakalama hedefine ulaşamadı. Fırlatıldıktan sonra güçlendiriciden başarıyla ayrıldı ve yörüngeye ulaştı