কুষ্টিয়ার দৌলতপুরে জমি দখলকে কেন্দ্র করে বসতবাড়ি ভাঙচুর, স্বামী-স্ত্রীকে মারধর, মালামাল লুট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা মো. আব্দুল হালিম ওরফে টমের বিরুদ্ধে মামলা হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দৌলতপুর থানায় মামলাটি করা হয়। এ মামলার নম্বর ৩৪।বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান।মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আব্দুল হালিম টমের ভাই মাহফুজুর রহমান মনজু মাস্টারের কাছ থেকে সোয়া চার কাঠা জমি দলিলের মাধ্যমে কেনেন ইদ্রিস আলী। পরে জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন তিনি। তবে ওই জমি দখলের উদ্দেশ্যে আব্দুল হালিম টম বিভিন্ন সময়ে লোকজন নিয়ে তাঁকে উচ্ছেদ, মারধর ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।এজাহারে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সকালে ইদ্রিস আলী বাড়িতে অবস্থানকালে আব্দুল হালিম টমসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করেন। পরে টমের নির্দেশে অন্যরা বসতবাড়িতে ভাঙচুর চালান বলে অভিযোগ করেন বাদী।অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ঘরের বেড়া, দরজা, জানালা, টিনের চাল ও আসবাবপত্র ভাঙচুর করেন। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। এ সময় বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী মিনা খাতুনকে (৫৫) মারধর করা হয়। এতে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তাঁরা স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন।এ ছাড়া বসতঘর থেকে তিনটি খাট ও ১০ বান টিন, যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা, নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। যাওয়ার সময় অভিযুক্তরা ওই জমির আশপাশে দেখা গেলে পুরো পরিবারকে হত্যা ও গুম করার পাশাপাশি মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন বলেও এজাহারে উল্লেখ রয়েছে।ইদ্রিস আলীর দাবি, ঘটনার পর স্থানীয়ভাবে বিচার চাইতে গেলে উল্টো ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর আব্দুল হালিম টম তাঁর বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় তাঁকে কারাগারেও যেতে হয়। পরে জামিনে মুক্ত হয়ে জানতে পারেন, তাঁর কেনা জমিটি আব্দুল হালিম টম তাঁর মেয়ে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির প্রভাব খাটিয়ে দখলে রেখেছেন।এজাহারে আরও বলা হয়, জমি নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় জড়িয়ে আবারও কারাগারে পাঠানোর হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি আব্দুল হালিম টমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা হতে পারে বলেও লোকমারফত জানতে পেরেছেন বলে দাবি করেন ইদ্রিস।বর্তমানে অভিযুক্তদের ভয়ে পরিবার নিয়ে নিজ এলাকা ছেড়ে শ্বশুরবাড়ি মশাউড়া গ্রামে আশ্রয় নিয়েছেন বলে জানান ইদ্রিস আলী। তাঁর দাবি, প্রভাবশালী ব্যক্তিদের ভয়ে ঘটনার পরপরই থানা বা আদালতে যাওয়ার সাহস পাননি। পরে নতুন করে মিথ্যা মামলায় জড়ানোর আশঙ্কা তৈরি হলে আত্মীয়স্বজন ও স্থানীয়দের পরামর্শে থানায় মামলা করেন।ইদ্রিস আলী বলেন, ‘আমার নিজের কোনো জমি নেই। অন্যের জমিতে বসবাস করি। আমি থানায় বিচারের আশায় মামলা করেছি। আমি সুষ্ঠু বিচার চাই।’অভিযোগের বিষয়ে জানতে আব্দুল হালিম টমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান গণমাধ্যমকে বলেন, জমি দখল, ভাঙচুর ও মারধরের অভিযোগে একটি মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন। এসআই মহাসিন তদন্ত করেছেন। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Parlamentoda kadın sandalyesi ayrılmış üyesi ve Jatiya Nagrik Partisi (NCP) lideri Nusrat Tabassum'un babası, Kushtia'nın Daulatpur kentinde arazi gaspı nedeniyle çiftlik evlerine zarar vermek, karı kocaları dövmek, malları yağmalamak ve onları öldürmekle tehdit etmekle suçlandı. Abdul Halim takma adı Tom'a karşı dava açıldı. Dava, 14 Kasım Cumartesi günü sabah 8:30 civarında Daulatpur polis karakoluna kaydedildi. Vaka numarası 34. Daulatpur Polis Karakolu Sorumlu Memuru (OC) Khaledur Rahman konuyu doğruladı. Davanın ifadesine göre İdris Ali, yaklaşık 5 yıl önce Abdul Halim Tom'un kardeşi Mahfuzur Rahman Manju Usta'dan tapu yoluyla 140 dönüm arazi satın aldı. Daha sonra saat