সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেল বাংলাদেশের। ঘরের মাঠে সমর্থকদের সামনে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে হামজা চৌধুরীদের। ম্যাচের শেষ দিকে গোল হজম করে ফাইনালে যাওয়ার সুযোগ হারায় স্বাগতিকরা। আগামী মঙ্গলবার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।শনিবার (১৪ নভেম্বর) রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই করে। তবে ম্যাচের বেশির ভাগ সময় বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। একাধিক সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করে। ম্যাচের শুরুতেই পাকিস্তানের দুটি আক্রমণ সামাল দিতে হয় বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে। শমিত সোমের ভুল পাস থেকে পাওয়া সুযোগে পাকিস্তান লক্ষ্যে শট নিলেও দারুণ দক্ষতায় তা ঠেকিয়ে দেন তিনি।অন্যদিকে বাংলাদেশের আক্রমণেও বেশ কয়েকবার বিপদে পড়ে পাকিস্তানের রক্ষণভাগ। শমিত সোমের হেড থেকে পাওয়া বলে রাকিব হোসেনের জোরালো শট প্রথমে ঠেকান পাকিস্তানের গোলরক্ষক। ফিরতি বল তাঁর হাত ফসকে পোস্টে লেগে ফিরে আসে। ফলে অল্পের জন্য গোল পাওয়া হয়নি বাংলাদেশের।ম্যাচের ৩০ মিনিটের দিকে পাকিস্তানও গোলের ভালো সুযোগ পেয়েছিল। ফাঁকায় বল পেয়ে তারিক কাজী শট নিলেও তা পোস্টে লেগে ফিরে আসে। দুই দলের এমন আক্রমণ-পাল্টা আক্রমণে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।বিরতির পরও গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে বাংলাদেশ। তবে পাকিস্তানের জমাট রক্ষণ ভাঙতে পারেনি স্বাগতিকরা। একের পর এক চেষ্টা করেও কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না।অবশেষে ম্যাচের ৮৬ মিনিটে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হয়। পাকিস্তানের আরশাদের করা গোলে এগিয়ে যায় সফরকারীরা। গোলটি হজমের পর জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে নেমে আসে নীরবতা।শেষ কয়েক মিনিটে সমতায় ফেরার চেষ্টা করলেও সফল হয়নি বাংলাদেশ। নির্ধারিত সময়ের বাকি অংশে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।এর আগে দিনের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত। ফলে আগামী ১৭ নভেম্বর মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান।উল্লেখ্য, বাংলাদেশ সর্বশেষ ২০০৫ সালে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল। সেবার পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি দলটি। ২১ বছর পর আবারও ফাইনালে ওঠার সুযোগ তৈরি হয়েছিল স্বাগতিকদের সামনে। কিন্তু শেষ মুহূর্তের গোলে সেই অপেক্ষা আরও দীর্ঘ হলো।
Bangladeş'in SAFF Şampiyonası'nda final hayali sona erdi. Hamza Chowdhury, kendi taraftarı önünde Pakistan'a 1-0 mağlup olduktan sonra yarı finalden ayrılmak zorunda kaldı. Ev sahibi ekip karşılaşmanın sonunda yediği golle final şansını kaybetti. Hindistan ve Pakistan önümüzdeki Salı günü şampiyonluk mücadelesinde karşı karşıya gelecek. 14 Kasım Cumartesi gecesi Dakka Ulusal Stadyum'da oynanan ikinci yarı finalde iki takım, baştan itibaren mücadele etti. Ancak maçın çoğunda Bangladeş topa sahip olma ve hücumda öndeydi. Kırmızı-yeşilli temsilciler birçok fırsat yaratmasına rağmen bunları değerlendiremedi. İlk yarıda her iki takım da gol pozisyonları üretti. Bangladeş kalecisi Mehdi Hasan Shravan maçın başında Pakistan'dan gelen iki atakla uğraşmak zorunda kaldı. Pakistan, Shamit Som'un yanlış pasından kaleye şutunu çekti ancak büyük bir ustalıkla blokladı.
Öte yandan Bangladeş saldırısında Pakistan'ın savunması birçok kez tehlikeye girdi. Rakib Hussain'in Shamit Som'un kafasından attığı güçlü şut ilk olarak Pakistan kalecisi tarafından engellendi. Geri dönen top elini sıyırıp direğe çarpıp geri döndü. Bunun sonucunda Bangladeş bir süre gol atamadı. Maçın 30. dakikasında Pakistan da iyi bir gol şansı yakaladı. Tarık Kazi'nin boşlukta topla buluştuğu şutunda top direğe çarparak geri dönüyor. İki takımın da atakları ve kontra atakları nedeniyle ilk yarı golsüz sona erdi. Aradan sonra bile Bangladeş umutsuzca gol atmaya devam etti. Ama P