ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর রাজনৈতিক তৎপরতা জোরালো হচ্ছে। সম্ভাব্য নতুন সরকার গঠন নিয়ে আলোচনার মধ্যে আলোচনায় এসেছেন তাঁর সরকারের দুই কট্টর ডানপন্থি নেতা—অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। বিশ্লেষকদের আশঙ্কা, নেতানিয়াহু ক্ষমতা ছাড়লেও তাঁদের আমলে প্রশাসন ও রাষ্ট্রীয় নীতিতে যে পরিবর্তন এসেছে, তা সহজে ফিরিয়ে আনা যাবে না।সম্প্রতি সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে নিয়ে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হলে এর বিরোধিতা করেন স্মোট্রিচ ও বেন-গভির। বেন-গভির স্পষ্ট করে বলেছেন, ইসরায়েলকে রক্ষার স্বার্থে নেতানিয়াহুকে তাঁকেই অথবা আইজেনকোটকে বেছে নিতে হবে। অন্যদিকে, স্মোট্রিচ তাঁর রাজনৈতিক মিত্রদের সতর্ক করে বলেছেন, আইজেনকোটের সঙ্গে সমঝোতা করলে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর পর তিনি তাঁদের বাদ দিয়ে দেবেন।২০২২ সালে উগ্র ডানপন্থি দলগুলোর সঙ্গে জোট গড়ে সরকার গঠন করেন নেতানিয়াহু। ওই জোটের অংশ হিসেবে স্মোট্রিচ অর্থমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি পশ্চিম তীরের বেসামরিক প্রশাসনের ওপরও প্রভাব বিস্তারের সুযোগ পান। অন্যদিকে, বেন-গভিরকে দেওয়া হয় জাতীয় নিরাপত্তামন্ত্রীর দায়িত্ব। গত তিন বছরে তাঁরা নিজেদের রাজনৈতিক আদর্শের সঙ্গে সামঞ্জস্য রেখে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে নানা পরিবর্তন এনেছেন।গাজায় যুদ্ধ, বেসামরিক মানুষের প্রাণহানি এবং মানবিক সহায়তা প্রবেশে বাধা নিয়ে আন্তর্জাতিক চাপের মুখে নেতানিয়াহু কখনো অবস্থান কিছুটা নমনীয় করার ইঙ্গিত দিলেও দুই মন্ত্রী সরকার থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছেন। তাঁরা প্রকাশ্যে গাজা দখল, সেখানে ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের বিতাড়নের পক্ষে বক্তব্য দিয়েছেন। পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনিদের ওপর সহিংসতার ঘটনায়ও তাঁদের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা রয়েছে।২০২৫ সালের জুনে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস স্মোট্রিচ ও বেন-গভিরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে। একই সময়ে আরও কয়েকটি পশ্চিমা দেশ তাঁদের বিরুদ্ধে সম্পদ জব্দসহ নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নেয়।বিশ্লেষকদের মতে, সরকার থেকে বাদ পড়লে দুই মন্ত্রীর রাজনৈতিক অবস্থানে ভিন্ন প্রভাব পড়তে পারে। ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস লোয়েলের গবেষক আরি পার্লিগারের মতে, বেন-গভিরের রাজনীতি মূলত জনপ্রিয়তাবাদী বক্তব্য ও উত্তেজনামূলক প্রচারের ওপর নির্ভরশীল। ফলে বিরোধী দলে থাকলেও তাঁর রাজনৈতিক সুবিধা হতে পারে।অন্যদিকে, স্মোট্রিচ সরকারি ক্ষমতা, বাজেট ও প্রশাসনিক কাঠামো ব্যবহার করে নিজের রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করেছেন। পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের জন্য পৃথক প্রশাসনিক কাঠামো গঠন এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা নস্যাৎ করার উদ্যোগে তাঁর ভূমিকা রয়েছে। তাই সরকারি পদ ও বাজেটের নিয়ন্ত্রণ হারালে স্মোট্রিচের ক্ষতির আশঙ্কা বেশি।দুই মন্ত্রী ক্ষমতা হারালেও তাঁদের আমলে নেওয়া প্রশাসনিক পরিবর্তনগুলো সহজে বদলানো সম্ভব হবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। স্মোট্রিচ পশ্চিম তীরের বসতি কার্যক্রম পরিচালনায় পৃথক প্রশাসনিক কাঠামো গড়ে তুলেছেন এবং বসতি সম্প্রসারণের গতি বাড়িয়েছেন।বেন-গভিরের বিরুদ্ধে পুলিশের ওপর রাজনৈতিক প্রভাব বিস্তার এবং কারা প্রশাসনে কঠোর নীতি চালুর অভিযোগ রয়েছে। বিশেষ করে ফিলিস্তিনি বন্দিদের জীবনযাপন ও অধিকারসংক্রান্ত বিধিনিষেধ কঠোর করার উদ্যোগ নিয়ে সমালোচনা হয়েছে। ফিলিস্তিনিদের লক্ষ্য করে মৃত্যুদণ্ডের বিধান চালুর আইন পাসের ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল।বিশ্লেষকদের আশঙ্কা, প্রশাসনের বিভিন্ন স্তরে নিয়োগ, নীতিমালা ও কার্যপদ্ধতিতে যে পরিবর্তন আনা হয়েছে, তা পাল্টাতে পরবর্তী সরকারের দীর্ঘমেয়াদি রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন হবে। এ ছাড়া স্মোট্রিচের ধর্মীয় জায়নবাদী দল ও বেন-গভিরের ওতজমা ইয়েহুদির প্রতি ইসরায়েলের প্রায় ১০ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। ফলে সরকার পরিবর্তন হলেও এই রাজনৈতিক ধারার প্রভাব সহজে শেষ হওয়ার সম্ভাবনা কম।নেতানিয়াহুর জোট সরকারের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা ইসরায়েলি সমাজে ফিলিস্তিনিদের প্রতি বিদ্বেষের বিস্তার। গাজায় ৭৪ হাজারের বেশি মানুষের প্রাণহানি, ইসরায়েলের ভ
Küresel Brifing Yükleniyor...
Dünya basınından Türkiye ve küresel merkez bankaları hakkındaki en kritik 24 saatlik gelişmeler özetleniyor.