আজ ১৪ নভেম্বর, বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য—‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।ডায়াবেটিস দীর্ঘমেয়াদি একটি রোগ। সময়মতো শনাক্ত ও নিয়ন্ত্রণ করা না গেলে হৃদ্রোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতির মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে। এমনকি সংক্রমণ ও অঙ্গচ্ছেদের ঝুঁকিও তৈরি হয়। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা এবং সময়মতো চিকিৎসার মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা কমানো সম্ভব।বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানো, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি।’তিনি বলেন, ‘আসুন আমরা প্রত্যেকে নিজের ঘর, কর্মস্থল ও সমাজে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে কাজ করি। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সারাজীবন নিয়ন্ত্রণে রাখতে হয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাকসহ বিভিন্ন হৃদ্রোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতির কারণে সংক্রমণ এমনকি অঙ্গচ্ছেদের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে।’রাষ্ট্রপতি আরও বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে সারাজীবন সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করা সম্ভব। সুস্থভাবে বাঁচতে হলে ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে জানতে হবে এবং নিজেকে রক্ষায় এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।নগরায়ণের প্রভাবে মানুষের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি বলেন, কায়িক পরিশ্রমের অভাবে ডায়াবেটিসের প্রকোপ দিন দিন বাড়ছে।দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা আমাদের জন্য উদ্বেগের বিষয়।’তিনি বলেন, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে হৃদ্যন্ত্র, কিডনি, চোখসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি এর জটিলতা জীবনহানির কারণও হতে পারে। তবে সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়, যাতে সবাই সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন। এ লক্ষ্য অর্জনে সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় দিবসটি জাতিসংঘের স্বীকৃতি লাভ করে। গত দুই দশক ধরে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে, যা বাংলাদেশের জন্য গৌরবের বিষয়।তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তাদের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করবে এবং ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।বাণীতে প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।
Bugün 14 Kasım Dünya Diyabet Günü. Dünyanın diğer ülkelerinde olduğu gibi Bangladeş'te de gün çeşitli programlarla kutlanıyor. Bu yılın teması 'Diyabet için geç değil, hemen önlem alın'. Diyabet kronik bir hastalıktır. Zamanında tespit edilip kontrol altına alınmazsa kalp hastalığı, felç, böbrek komplikasyonları, körlük, sinir ve damar hasarı gibi ciddi sorunlar ortaya çıkabiliyor. Enfeksiyonlar ve amputasyonlar bile