ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি সামরিক ঘাঁটি থেকে মার্কিন বিমান সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) মিলডেনহল ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক বিমান সরানো হয়। এসব বিমানের মধ্যে আকাশে জ্বালানি সরবরাহের কাজে ব্যবহৃত একাধিক ট্যাঙ্কার বিমানও রয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।প্রতিবেদন অনুযায়ী, ইরানের পক্ষ থেকে আসা হুমকির ধরন নিয়ে এখনো মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। এটি তাৎক্ষণিক কোনো হামলার আশঙ্কা, নাকি সাধারণ নিরাপত্তা সতর্কতা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সোমবার স্থানীয় সময় সকালে দুটি জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমান জার্মানিতে সরিয়ে নেওয়া হয়। পরে দিনভর আরও কয়েকটি ট্যাঙ্কার ও সামরিক বিমান জার্মানিসহ অন্যান্য সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হয়। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যের ভিত্তিতে এসব তথ্য প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি মার্কিন বিমানবাহিনী। তবে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন কার্যক্রমের প্রয়োজন অনুযায়ী সামরিক বিমান ও অন্যান্য সরঞ্জাম নিয়মিত এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে স্থানান্তর করা হয়।যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘আমরা সাধারণত অন্য দেশের সামরিক কার্যক্রম নিয়ে মন্তব্য করি না। পরিচালনাগত প্রয়োজন অনুযায়ী বিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম নিয়মিত স্থানান্তর করা হয়।’এর আগেও যুক্তরাজ্যের ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান সরানো হয়এর আগে গত মাসে ইংল্যান্ডের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে নিজেদের বোমারু বিমান সরিয়ে নিয়েছিল মার্কিন বিমানবাহিনী। ওই ঘাঁটিতে সম্ভাব্য সন্ত্রাসী হামলার পরিকল্পনা নিয়ে তদন্ত শুরুর পর এ পদক্ষেপ নেওয়া হয়। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ঘাঁটিটি ব্যবহার করা হয়েছিল।এদিকে, যুক্তরাজ্যের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী ব্রিটেনসহ অন্যান্য দেশে ধারাবাহিকভাবে অগ্নিসংযোগ ও নানা ধরনের হামলা চালিয়েছে। এসব হামলার অনেকগুলোর লক্ষ্য ছিল ইহুদি সম্প্রদায়ের মানুষ। আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই হামলাগুলো চালানো হয়েছে বলে অভিযোগ তাদের।মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাজ্যে হামলার লক্ষ্যবস্তু আরও বিস্তৃত করতে পারে তেহরান—এমন আশঙ্কার কথাও আগেই জানিয়েছিলেন ব্রিটিশ কর্মকর্তারা।অন্যদিকে, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কথা জানিয়ে সংঘাত অবসানের আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান ‘খুবই ভদ্রভাবে’ কথা বলছে।ট্রাম্পের ভাষ্য, দুই দেশের মধ্যে চলমান সংঘাতের অবসানে সমঝোতায় পৌঁছানোর ‘ভালো সম্ভাবনা’ রয়েছে। এমনকি ইরানের বিরুদ্ধে যুদ্ধ ‘কার্যত শেষ’ বলেও মন্তব্য করেছেন তিনি।
ABD uçakları, olası bir İran saldırısı korkusu nedeniyle İngiltere'deki ikinci askeri üssünden tahliye edildi. 9 Kasım Pazartesi günü, İngiltere'nin Kraliyet Hava Kuvvetleri (RAF) Mildenhall üssünden çok sayıda ABD askeri uçağı kaldırıldı. Bu uçaklar arasında, havadan yakıt dağıtımı için kullanılan çeşitli tanker uçakları da bulunmaktadır. Wall Street Journal, konuyu bilen kişiler hakkında bu bilgiyi aktardı. Rapora göre İran'ın oluşturduğu tehdidin niteliği ABD'li yetkililer arasında hâlâ tartışılıyor. Bunun acil bir saldırı tehdidi mi yoksa genel bir güvenlik önlemi mi olduğu henüz belli değil. İlgili yetkililere göre, yerel saatle Pazartesi sabahı iki akaryakıt tankeri uçağı Almanya'ya tahliye edildi. Günün ilerleyen saatlerinde çok sayıda tanker ve askeri uçak, Almanya da dahil olmak üzere diğer askeri üslere nakledildi. Wall Street Journal bu bilgiyi uçuş takip bilgilerine ve ilgili yetkililerin açıklamalarına dayanarak yayınladı. Bu konuyla ilgili herhangi bir doğrudan yorum