ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে যুদ্ধে ৪ লাখ ১২ হাজারের বেশি রুশ নাগরিকের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া মৃত্যুসনদের তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে। তবে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি, প্রায় ৫ লাখ হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।বেলারুশের সরকারবিরোধী হ্যাকার গোষ্ঠী সাইবার পার্টিজানস ও ইউক্রেনের হ্যাকার গোষ্ঠী সাইলেন্ট ক্রো রসস্ট্যাটের তথ্যভাণ্ডারে প্রবেশ করে এসব তথ্য সংগ্রহ করে। পরে ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুসনদের তথ্য দ্য গার্ডিয়ানসহ কয়েকটি সংবাদমাধ্যমের হাতে আসে।তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৪ লাখ ১২ হাজার ৫৭৬টি মৃত্যুসনদে যুদ্ধের সঙ্গে মৃত্যুর সরাসরি সংশ্লিষ্টতার উল্লেখ রয়েছে। এসব নথিতে মৃত ব্যক্তিদের বয়স, বসবাসের স্থান ও মৃত্যুর স্থান সম্পর্কেও তথ্য রয়েছে।তবে পুরো তথ্যভাণ্ডারের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি দ্য গার্ডিয়ান। রসস্ট্যাট হ্যাক হওয়ার বিষয়টি স্বীকার করলেও সংবেদনশীল কোনো তথ্য চুরি হওয়ার দাবি অস্বীকার করেছে। রাশিয়া সরকারও যুদ্ধ শুরুর প্রথম দিকের পর থেকে সেনা নিহতের কোনো হালনাগাদ সংখ্যা প্রকাশ করেনি। দেশটিতে সামরিক হতাহতের তথ্য রাষ্ট্রীয় গোপনীয়তা হিসেবে বিবেচিত হয়।জার্মানির আন্তর্জাতিক ও নিরাপত্তাবিষয়ক ইনস্টিটিউটের গবেষক ইয়ানিস ক্লুগের মতে, ফাঁস হওয়া তথ্যগুলো বিশ্বাসযোগ্য। রাশিয়ার সামরিক হতাহতের বিষয়ে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় তথ্য ফাঁসের ঘটনা বলেও মনে করেন তিনি।ক্লুগের ধারণা, প্রকৃত নিহত রুশ সেনার সংখ্যা ৫ লাখের কাছাকাছি হতে পারে। কারণ, অনেক সেনার মরদেহ এখনো শনাক্ত হয়নি। আবার মৃত্যুর প্রায় ছয় মাস পর সরকারি নথিতে তা অন্তর্ভুক্ত হওয়ার নজির রয়েছে।ফাঁস হওয়া তথ্যের বিশ্লেষণে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে যুদ্ধের অসম প্রভাবও উঠে এসেছে। পূর্বাঞ্চলের বুরিয়াতিয়া, তুভা ও জাবাইকালস্ক অঞ্চলে ২০২২ সালে অভিযান শুরুর পর থেকে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত ১৮ থেকে ৪৯ বছর বয়সী পুরুষদের মোট মৃত্যুর প্রায় এক-তৃতীয়াংশই ছিল যুদ্ধসংশ্লিষ্ট। অন্যদিকে, মস্কো ও সেন্ট পিটার্সবার্গে এ হার প্রায় ১০ শতাংশ।যুদ্ধ দীর্ঘ হওয়ার সঙ্গে সঙ্গে রুশ সেনাদের নিহতের সংখ্যাও বেড়েছে। বিশেষ করে ২০২৪ সালের শেষভাগ ও ২০২৫ সালের কয়েকটি মাসে প্রতি মাসে ১৫ হাজারের বেশি সেনা নিহত হয়েছেন বলে তথ্য বিশ্লেষণে উঠে এসেছে। অর্থাৎ কোনো কোনো সময়ে দৈনিক গড়ে ৫০০ জনের বেশি সেনা নিহত হয়েছেন।ব্রিটিশ গোয়েন্দা সংস্থার গত সেপ্টেম্বরের এক হিসাবেও ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ রুশ সেনা নিহত হওয়ার তথ্য দেওয়া হয়েছিল। অন্যদিকে, রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনা সরকারি নথি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত শোকবার্তা ও কবরের ছবি বিশ্লেষণ করে এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৮৬ হাজার নিহত সেনার পরিচয় শনাক্ত করেছে। সংবাদমাধ্যমটির ধারণা, প্রকৃত নিহতের সংখ্যা ৫ লাখের কাছাকাছি।বিপুলসংখ্যক সেনা নিহত হওয়ার পরও যুদ্ধ বন্ধে মস্কোর অবস্থানে পরিবর্তনের আভাস নেই। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চিন্তাভাবনা সম্পর্কে অবগত এক ব্যক্তির বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে, পুতিন নিজের দাবির চেয়ে কম কিছু মেনে নিয়ে সমঝোতায় পৌঁছানোকে নিজের ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখবেন।এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ও বুধবার (১০ ও ১১ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে তিন দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার এতে অংশ নেবেন।ইউক্রেনের প্রেসিডেন্টের যোগাযোগবিষয়ক উপদেষ্টা দিমিত্রো লিতভিন জানিয়েছেন, দেশটির প্রতিনিধিদলে থাকবেন রুস্তেম উমেরভ, কিরিলো বুদানভ, সেরহি কিসলিৎসিয়া, ভাদিম স্কিবিৎস্কি ও দাভিদ আরাখামিয়া। রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা প্রেসিডেন্ট পুতিনের সহযোগী ভ্লাদিমির মেদিনস্কির। তবে বৈঠকে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অংশ নিচ্ছেন না।যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আয়োজিত এ আলোচনায় যুদ্ধ-পরবর্তী নিরাপত্তাব্যবস্থা, উত্তেজনা প্রশমন, মানবিক বিষয় এবং যুদ্ধ বন্ধের পরবর্তী পদক্ষে
Küresel Brifing Yükleniyor...
Dünya basınından Türkiye ve küresel merkez bankaları hakkındaki en kritik 24 saatlik gelişmeler özetleniyor.