আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আগামী তিন মাস রাজপথে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে বাড়ির মালিকদের ভাড়াটিয়াদের বিষয়ে সতর্ক থাকার এবং সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনার তথ্য প্রশাসনকে জানানোর অনুরোধ করেছেন তিনি।সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব আহ্বান জানান রাশেদ খান। পোস্টে তিনি দাবি করেন, ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে তিনি লেখেন, ‘আজকে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্পটে চলন্ত বাসে আওয়ামী দুর্বৃত্তরা আগুন দিয়েছে। শেখ হাসিনার নির্দেশনায় ওরা মানুষ পুড়িয়ে মারার খেলায় নেমেছে।’এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে বিএনপি নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার ওপর গুরুত্ব দেন রাশেদ খান। তিনি লেখেন, ‘গণপ্রতিরোধের নেতৃত্ব দিতে সারাদেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রাজপথে পাহারা দেওয়ার বিকল্প নেই। আগামী ৩ মাস চোখ-কান খোলা রেখে রাজপথে শক্ত অবস্থান নিতে হবে।’জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি লেখেন, ‘রাজনৈতিক স্বার্থের খেলায় জামায়াত-এনসিপি মাঠে নামবে না ধরে নিয়েই জাতীয়তাবাদী বাংলাদেশপন্থী শক্তিকে জনগণকে সঙ্গে নিয়ে অগ্রসর হতে হবে।’পোস্টে রাশেদ খান আরও দাবি করেন, আওয়ামী লীগের পলাতক অপরাধীরা দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুরসহ বড় শহরগুলোতে আশ্রয় নিয়েছে। এ পরিস্থিতিতে বাড়ির মালিকদের ভাড়াটিয়াদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।বাড়ির মালিকদের উদ্দেশে তিনি লেখেন, ‘বাড়ির মালিকদের প্রতি অনুরোধ করব, আপনাদের বাসায় কারা ভাড়া থাকে, ভাড়াটিয়াদের বাসায় অপরিচিত সন্দেহজনক ব্যক্তির আনাগোনা বাড়ছে কি না, সেই তথ্য প্রশাসনকে অবহিত করুন। এছাড়া আওয়ামী লীগের কোনো পলাতক আসামির কাছে বাসা ভাড়া দেবেন না।’আওয়ামী লীগের প্রতি সামাজিক সম্প্রীতির বিবেচনায় এতদিন যে নমনীয়তা দেখানো হয়েছে, দলটি সেটিকে দুর্বলতা হিসেবে দেখছে বলেও মন্তব্য করেন রাশেদ খান। তিনি লেখেন, ‘সামাজিক সম্প্রীতির কথা চিন্তা করে ওদের প্রতি এতদিন নমনীয়তা দেখানোকে ওরা দুর্বলতা মনে করেছে। কিন্তু আওয়ামী গণহত্যাকারী দুর্বৃত্তরা যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছে, ওদের ঘুম হারাম করে দেওয়ার বিকল্প নেই।’
Başbakanın Siyasi Yardımcısı Rashed Khan, BNP ve ona bağlı kuruluşların liderlerini ve aktivistlerini, Awami Birliği'ne karşı kitlesel direniş oluşturmak için önümüzdeki üç ay boyunca sokaklarda uyanık olmaya çağırdı. Aynı zamanda ev sahiplerinin kiracılar konusunda dikkatli olmalarını ve şüpheli kişilerin hareketleri konusunda idareyi bilgilendirmelerini istedi. Rashed Khan bu çağrıları 9 Kasım Pazartesi günü Facebook gönderisinde yaptı. Paylaşımında Dakka ve Gazipur'un farklı yerlerinde hareket halindeki otobüslerin ateşe verildiğini iddia etti. Bu olaylardan Awami Birliği'nin liderlerini ve aktivistlerini sorumlu tutarak şöyle yazdı: 'Bugün Awami zalimleri Dakka ve Gazipur'un farklı noktalarında hareket eden otobüsleri ateşe verdi. Şeyh Hasina'nın yönlendirmesiyle insanları yakarak öldürme oyununa giriştiler. Rashed Khan, BNP liderlerinin ve aktivistlerinin bu tür faaliyetleri önlemek için sokaklarda aktif olmalarına vurgu yaptı. "Kitlesel direnişe öncülük etmek için BNP'nin ve ülke çapındaki bağlı kuruluşlarının sokaklarını korumaktan başka alternatif yok" diye yazdı. Önümüzdeki 3 ay boyunca gözümüzü, kulağımızı açık tutmamız, sokaklarda güçlü bir duruş sergilememiz gerekiyor.
Başbakanın Siyasi Yardımcısı ayrıca Cemaat ve Jatiya Nagrik Partisi'nin (NCP) siyasi konumu hakkında da yorum yaptı. Şöyle yazdı: "Cemaat-NCP'nin siyasi çıkar oyununda sahaya girmeyeceğini varsayarsak, Bangladeş yanlısı milliyetçi güçler halkla birlikte ilerlemelidir." Rashed Khan, paylaşımında Awami Birliği'nin kaçak suçlularının ülkenin farklı yerlerinden Dhaka, Chittagong ve Gazipur gibi büyük şehirlere sığındığını da iddia etti. Bu durum karşısında ev sahiplerini kiracılar konusunda dikkatli olmaya çağırdı. Ev sahiplerine