রাজধানী ঢাকায় এক রাতেই অন্তত আটটি ককটেল বিস্ফোরণ ও একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আদাবর, শাহবাগ, বিমানবন্দর, খিলগাঁও ও মিরপুরের কালশী এলাকায় এসব বিস্ফোরণ ঘটে।এ ছাড়া প্রগতি সরণির কোকা-কোলা ক্রসিং এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের ভেতরে একটি ককটেল বিস্ফোরিত হয়।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আশপাশের কোনো ভবনের ছাদ অথবা নিচের কোনো স্থান থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়ে থাকতে পারে।রাত ৯টার পর আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। বিস্ফোরণের পরপরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড-টুআইসি) ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।এরপর রাত ১০টা ২০ মিনিটের দিকে শাহবাগ থানার আইবি গেটের সামনে পুলিশের ডিউটি গাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হয়। মোটরসাইকেলে করে যাওয়ার সময় দুর্বৃত্তরা সেটি ছুড়ে মারে।এর কিছুক্ষণ পর রাত ১২টা ১ মিনিটে শাহবাগের জুলাই চত্বরের পাশেও আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক এসব তথ্য নিশ্চিত করেছেন।এদিকে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর বিমানবন্দর গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, উড়ালসড়ক থেকে কে বা কারা দুটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়।অন্যদিকে, রাতে মিরপুরের কালশী মোড়ে নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনার একটি ভিডিওতে মোটরসাইকেলে আসা ব্যক্তিদের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত চলে যেতে দেখা যায়।মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, এসব বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।প্রগতি সরণিতে বাসে আগুনককটেল বিস্ফোরণের পাশাপাশি প্রগতি সরণির কোকা-কোলা ক্রসিং এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বাসটি সাভার-নতুন বাজার রুটে চলাচল করত।জানা গেছে, নতুন বাজারে যাত্রী নামানোর কিছুক্ষণ পর দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানাতে পারেননি পরিবহন কোম্পানির কর্মকর্তারা।রাজধানীর পাঁচটি এলাকায় এসব বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ধারাবাহিক এসব ঘটনার পেছনে জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শুরু করেছে পুলিশ।
Başkent Dakka'da bir gecede en az sekiz kokteyl patlaması ve otobüs kundaklaması yaşandı. Bu patlamalar 6 Kasım Cuma günü akşamdan gece geç saatlere kadar Mirpur'un Adabar, Shahbagh, Havaalanı, Khilgaon ve Kalshi bölgelerinde meydana geldi. Bunun dışında Pragati Sarani'nin Coca-Cola geçiş bölgesinde Boishakhi Paribahan otobüsü ateşe verildi. Bu olaylarda şu ana kadar herhangi bir can kaybı yaşanmadı. Polis ve ilgili kaynaklara göre, Cuma günü saat 19.55 sıralarında Ensar ve Köy Savunma Kuvvetleri'nin Khilgaon'daki karargâhında bir kokteyl patladı. Khilgaon Polis Karakolu Sorumlu Memuru (OC) Saiful İslam, kokteylin yakındaki bir binanın çatısından veya aşağıdaki bir yerden atılmış olabileceğini söyledi. Saat 21.00'den sonra kimliği belirlenemeyen kişiler motosikletli Adabar karakolu önünde iki kokteyli patlattı. Patlamanın hemen ardından olay yerinden kaçtılar. Tezgaon Bölümü Polis Ek Komiser Yardımcısı (Komuta-2IC'de İkinci) Fazlul Haque bu bilgiyi doğruladı.
Daha sonra saat 22.20 sıralarında Şahbağ karakolunun IB kapısı önünde polisin görev aracına kokteyl atıldı. Zalimler onu motosiklet sürerken attılar. Bir süre sonra 4 Temmuz Şahbağ'da saat 12:01'de