শেরপুরের গারো পাহাড়ি এলাকায় প্রায় দুই যুগেরও অধিক সময় ধরে একদল বন্যহাতির আনাগোনা চলছেই। হাতি-মানুষের দ্বন্দ্ব ও সংঘাত এই এলাকায় আর নতুন কিছু নয়। পাহাড়ের গহীন অরণ্য থেকে খাবারের সন্ধানে সীমান্তবর্তী পাহাড়ি গ্রামগুলোতে মাঝেমধ্যেই চলে আসে বন্যহাতির দল। এ সময় জানমাল বাঁচাতে মানুষ ও বন্যহাতির মধ্যে দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টি হচ্ছে। জানমাল এবং ফসলের ক্ষয়ক্ষতি ছাড়াও প্রাণহানীর মতো ঘটনাও ঘটছে। তাই এই সংঘাত কমাতে এবার নেওয়া হয়েছে তথ্য ও প্রযুক্তির সহায়তা।এরই ধারাবাহিকতায় নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ি এলাকায় বন্যহাতির চলাচলের রাস্তায় পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে ১৫টি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরা। এসব ক্যামেরায় বন্যহাতির উপস্থিতি শনাক্ত হলেই মুহূর্তের মধ্যে মোবাইলে চলে যাচ্ছে সতর্ক বার্তা। আগাম খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছেন বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা। এতে হাতি মানুষের দ্বন্দ্ব-সংঘাত ও প্রাণহানীর ঝুঁকি অনেকটাই কমতে শুরু করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এআই ক্যামেরার সংখ্যা বৃদ্ধি করার দাবী জানান এলাকাবাসী।সুত্রে জানা গেছে, শেরপুর জেলার শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় প্রায়ই খাবারের সন্ধানে এক পাহাড়ি টিলা থেকে আরেক টিলায় চলাচল করে প্রায় দেড় শতাধিক বন্যহাতির একটি পাল। খাবারের সন্ধানে হাতির পাল পাহাড় থেকে পর্যাপ্ত খাবার না পেয়ে যখন লোকালয়ে নেমে আসে, তখনই শুরু হয় হয় হাতি-মানুষের সংঘাত। জানমাল ও ফসল রক্ষায় স্থানীয় লোকজন অনেক সময় বন্যহাতি তাড়ানোর চেষ্টা করেন। এ সময় হাতির আক্রমণে উভয় পক্ষে হতাহতের ঘটনাও ঘটে। এমনকি মানুষের সাথে সংঘাতে আহত ও নিহত হচ্ছে বন্যহাতি।বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তথ্যমতে, গত ১৩ বছরে শেরপুরের গারো পাহাড়ি অঞ্চলে মানুষ-হাতির সংঘাতে মারা গেছে ৩৩টি বন্যহাতি। একই সময়ে প্রাণ হারিয়েছেন ৩৪ জন মানুষ। অর্থাৎ সংঘাতের প্রতিটি পর্বেই ক্ষতির মুখে পড়ছে দুই পক্ষই। বন্যহাতির আক্রমণে মানুষের প্রাণহানি যেমন উদ্বেগজনক, তেমনি সংঘাতের কারণে বন্যহাতির মৃত্যু, পরিবেশ ও জীববৈচিত্রের জন্য বড় সংকেত। পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিকভাবে হাতি তাড়ানো হলেও মূল সমস্যার সমাধান হচ্ছে না কোনভাবেই। বন্যপ্রাণীর নিজস্ব আবাসস্থল না থাকায় পাহাড়ে অবাধে চলাচলের নিয়ম থাকলেও বন্যহাতিগুলো বাংলাদেশ অংশে ঠিকই চলাচল করছে। কিন্তু উত্তরে ভারত অংশে বিশাল বনভুমি থাকা সত্তেও সেখানে প্রবেশ করতে চাইলে ভারতীয়দের নির্মিত কাঁটাতারের বেড়া ও লোকজনের ব্যাপক বাঁধার মুখে প্রবেশ করতে পারেছে না। ফলে এই বন্যহাতিগুলো সারাবছর বাংলাদেশের পাহাড়ি গ্রামগুলোতে তান্ডব চালিয়ে আসছে।এমন পরিস্থিতি মোকাবিলায় পরীক্ষামূলকভাবে নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া, মধুটিলা, বুরুঙ্গা, ডালুকোণা ও দাওধারা-কাটাবাড়ীসহ বন্যহাতির চলাচলের বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয়েছে ১৫টি এআই ক্যামেরা। বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স ও মোবাইল অপারেটর গ্রামীণফোনের কারিগরি এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতায় নেওয়া হয়েছে এই পাইলট প্রকল্প। এসব ক্যামেরা বন্যহাতির উপস্থিতি শনাক্ত করতে পারে। হাতির অবস্থান বুঝতে পারলেই ‘টেলিগ্রাম অ্যাপ’র মাধ্যমে এক মিনিটের মধ্যে মোবাইল ফোনে পৌঁছে যায় সতর্কবার্তা। ফলে বন্যহাতি লোকালয়ে প্রবেশের আগেই বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছেন। স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক করছেন তারা।স্থানীয়রা বলছেন, এসব ক্যামেরা লাগানোর ফলে এখন আগে থেকেই জানা যাচ্ছে হাতি কখন লোকালয়ে নামছে। কিন্তু আগে সেটা জানা যায়নি। আগে জানতে হলে অপেক্ষা করতে হতো বন্যহাতি চোঁখে দেখা পর্যন্ত। এই ক্যামেরাগুলোর সংখ্যা যদি আরও বাড়ানো যায়, তাহলে বেশি ভালো হবে।নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুরা এলাকার বাসিন্দা ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সভাপতি আরফান আলী বলেন, আগে বন্যহাতি আসার খবর পেতে অনেক দেরি হতো। হঠাৎ হাতি সামনে চলে এলে সবাই আতঙ্কে পড়ে যেতাম। এখন ক্যামেরার মাধ্যমে আগেই খবর পাওয়া যায়। বন বিভাগের লোকজনও দ্রুত চলে আসে। আমরাও স্থানীয়দের সচেতন করতে পারছি। এতে করে এই
Küresel Brifing Yükleniyor...
Dünya basınından Türkiye ve küresel merkez bankaları hakkındaki en kritik 24 saatlik gelişmeler özetleniyor.