বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে রাজনৈতিক ক্ষমতার সমীকরণ বদলেছে। আওয়ামী লীগের দীর্ঘ শাসনের অবসান হয়েছে, এসেছে অন্তর্বর্তী সরকার, এরপর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ফিরেছে বিএনপি। কিন্তু রাজনৈতিক পালাবদলের পরও বন্ধ হয়নি সংঘর্ষ, দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনা।গত ১৮ অক্টোবর রাতে নারায়ণগঞ্জের পাইস্কায় কয়েকজন ব্যক্তি ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান রিপন মিয়ার ওপর। পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিপন ছিলেন ক্ষমতাসীন বিএনপির সহযোগী সংগঠন যুবদলের স্থানীয় নেতা।স্থানীয় বিএনপি কর্মীদের ভাষ্য, একটি ধর্মীয় অনুষ্ঠানের অতিথি তালিকায় কারা থাকবেন, তা নিয়ে দুই পক্ষের বিরোধ চলছিল। রিপনের মেয়ে শীলা গণমাধ্যমকে বলেন, কয়েকজন ব্যক্তি তাঁর বাবাকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করেছেন। স্থানীয় বিএনপি সভাপতি ঘটনাটিকে রাজনৈতিক প্রভাব বিস্তার ও আধিপত্যের লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করেছেন।এ বছরের ২৮ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের সংঘর্ষে দুই ভাই নিহত হন। পুলিশ জানায়, রমজানে ইফতারের পর একটি তর্কবিতর্ক থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। কয়েক ঘণ্টা পর হাফিজুর রহমান মারা যান। তাঁর ভাই ও স্থানীয় জামায়াত নেতা মফিজুর রহমান ১০ মার্চ ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।এই হত্যাকাণ্ডের জন্য বিএনপি ও জামায়াত একে অপরকে দায়ী করে। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের পর স্থানীয় এক বিএনপি নেতা ও দলটির স্বেচ্ছাসেবক শাখার সাবেক এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। বিএনপি ক্ষমতায় ফেরার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ ঘটনা ঘটে।এসব বিচ্ছিন্ন ঘটনা নয়। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান, একাডেমিক গবেষণা এবং সংবাদমাধ্যমের অনুসন্ধান বিশ্লেষণ করলে গত দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার একটি ধারাবাহিক চিত্র পাওয়া যায়। এতে দেখা যায়, প্রতিদ্বন্দ্বী দলের সংঘর্ষের পাশাপাশি নিজ দলের অভ্যন্তরীণ কোন্দল এবং নির্বাচনকেন্দ্রিক সহিংসতাও সরকার পরিবর্তনের পর অব্যাহত থেকেছে।চলতি বছরের রাজনৈতিক সহিংসতার চিত্রআসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজনৈতিক সহিংসতার ৪৬৭টি ঘটনায় ৯৪ জন নিহত এবং ৩ হাজার ৫৮৭ জন আহত হয়েছেন।এর মধ্যে ১১২টি ঘটনা ছিল বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষ। এসব ঘটনায় ১৮ জন নিহত এবং ১ হাজার ২১৫ জন আহত হন।এই পরিসংখ্যানে অন্তর্বর্তী সরকার ও নির্বাচিত সরকারের উভয় সময়ের ঘটনাই অন্তর্ভুক্ত রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি প্রধান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে রাজনৈতিক পরিবর্তনের নতুন অধ্যায় শুরু হয়। দীর্ঘ ১৫ বছরের আওয়ামী লীগ শাসনের অবসান ঘটিয়ে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। পরবর্তী সময়ে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় নির্বাচিত সরকার।কিন্তু সরকার পরিবর্তনের পরও স্থানীয় পর্যায়ে আধিপত্য, ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন পদপদবি নিয়ন্ত্রণের প্রতিযোগিতা থামেনি।২০০২ সাল থেকে রাজনৈতিক সহিংসতার তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, দলীয় কোন্দল, প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ এবং নির্বাচনকেন্দ্রিক সহিংসতা বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের সমস্যা।একটি দলীয় পদ, ব্যবসাপ্রতিষ্ঠান, জমি কিংবা সামাজিক অনুষ্ঠানের অতিথি তালিকা নিয়েও স্থানীয় পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব বিরোধের পেছনে অনেক সময় একটি এলাকার ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা কাজ করেছে।বিএনপি আমলেও ছিল দলীয় কোন্দলে প্রাণহানি২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময়ে দলটির অভ্যন্তরীণ কোন্দলের ২৮৪টি ঘটনা নথিবদ্ধ করেছিল আসক। এসব ঘটনায় ৫৫ জন নিহত হন। একই সময়ে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে নিহত হন ৩৭ জন।রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহানের ২০১৪ সালের গবেষণাপত্র ‘পলিটিক্যাল পার্টিজ ইন বাংলাদেশ’-এ এসব তথ্য উল্লেখ করা হয়েছে।ওই সময়ে জামায়াতে ইসলামী বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের অংশীদার ছিল। দলটির দুজন নেতা মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন। তবে রাজনৈতিক জোট থাকা সত্ত্বেও দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ
Küresel Brifing Yükleniyor...
Dünya basınından Türkiye ve küresel merkez bankaları hakkındaki en kritik 24 saatlik gelişmeler özetleniyor.