ভারতের রাজনীতিতে বাংলাদেশ আবারও আলোচনার কেন্দ্রে। এবার দেশটির লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। তাঁর মন্তব্য, ‘রাহুলজি, আসামে আসুন, আপনাকে ধাক্কা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেব।’ শুধু তাই নয়, বাংলাদেশের প্রতি রাহুল গান্ধীর এত দরদ থাকলে তাঁকে সেখানে গিয়ে নির্বাচন করার পরামর্শও দিয়েছেন তিনি।রবিবার (১ নভেম্বর) হিমাচল প্রদেশের শিমলায় বিজেপির এক রাজনৈতিক কর্মসূচিতে দেওয়া হিমন্তের এই বক্তব্য ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তবে এটি নিছক দুই নেতার বাক্যযুদ্ধ নয়; এর পেছনে রয়েছে ভারতের অনুপ্রবেশ বিতর্ক, নাগরিকত্ব ও ভোটার তালিকা সংশোধন, সীমান্ত রাজনীতির দীর্ঘদিনের টানাপোড়েন এবং আসন্ন রাজনৈতিক সমীকরণ।ঘটনার সূত্রপাত দিল্লিতে বিরোধী জোটের সমাবেশকে কেন্দ্র করে। একই দিনে দিল্লির রামলীলা ময়দানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন রাহুল গান্ধী। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে তিনি অভিযোগ করেন, ভোটার তালিকা সংশোধনের নামে ভোটাধিকার ক্ষুণ্ন করা হচ্ছে। তাঁর বক্তব্য, ভোট চুরির সঙ্গে জড়িতদের একদিন বিচারের মুখোমুখি হতে হবে। এমনকি জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরিয়ে কারাগারে পাঠানোর কথাও বলেন তিনি।রাহুলের এই বক্তব্যের পরই বিজেপির পক্ষ থেকে পাল্টা রাজনৈতিক আক্রমণ শুরু হয়। শিমলায় দলীয় কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে হিমন্ত বিশ্বশর্মা তাঁকে সরাসরি নিশানা করেন।হিমন্ত বিশ্বশর্মা তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশিদের প্রতি রাহুল গান্ধীর এত দরদ থাকলে তাঁর বাংলাদেশে গিয়ে নির্বাচন করা উচিত। তিনি বলেন, ‘বাংলাদেশিদের এখানে কোনো জায়গা নেই। রাহুলজি, বাংলাদেশিদের প্রতি আপনার যদি এতই দরদ থাকে, তাহলে বাংলাদেশে যান। সেখানে গিয়ে নির্বাচন লড়ুন।’এমনকি রাহুল গান্ধীকে আসামে আসার আমন্ত্রণ জানিয়ে হিমন্ত বলেন, তিনি এবং পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মিলে রাহুলের বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করবেন। এ বিষয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টেও মন্তব্য করেন তিনি।তাঁর এই বক্তব্যের মূল লক্ষ্য ছিল কংগ্রেস ও রাহুল গান্ধীর বিরুদ্ধে অনুপ্রবেশ ইস্যুতে রাজনৈতিক চাপ তৈরি করা। হিমন্তের অভিযোগ, ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার উদ্যোগের বিরোধিতা করছেন রাহুল। তাঁর দাবি, কংগ্রেসের এই অবস্থান অনুপ্রবেশকারীদের স্বার্থ রক্ষার চেষ্টা।হিমন্তের বক্তব্য বুঝতে হলে আসামের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকাতে হয়। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের এই রাজ্যে বাংলাদেশ থেকে অভিবাসন দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক বিতর্কের বিষয়।১৯৭৯ সালে আসামে বিদেশি নাগরিক শনাক্ত ও বহিষ্কারের দাবিতে ব্যাপক আন্দোলন শুরু হয়। অল আসাম স্টুডেন্টস ইউনিয়নসহ (আসু) বিভিন্ন সংগঠনের নেতৃত্বে চলা এই আন্দোলন প্রায় ছয় বছর স্থায়ী হয়। এর পরিপ্রেক্ষিতে ১৯৮৫ সালের ১৫ আগস্ট তৎকালীন কেন্দ্রীয় সরকার, আসাম সরকার এবং আন্দোলনকারী নেতাদের মধ্যে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক ‘আসাম চুক্তি’।চুক্তিতে ১৯৭১ সালের ২৪ মার্চকে নাগরিকত্ব নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময়সীমা হিসেবে বিবেচনা করা হয়। এই তারিখের পর আসামে আসা বিদেশি নাগরিকদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।এই চুক্তির ধারাবাহিকতায় আসামে জাতীয় নাগরিক নিবন্ধন বা এনআরসি (NRC) হালনাগাদের উদ্যোগ নেওয়া হয়। ২০১৯ সালের ৩১ আগস্ট প্রকাশিত চূড়ান্ত তালিকায় প্রায় ৩ কোটি ১১ লাখ মানুষের নাম অন্তর্ভুক্ত হয়। বাদ পড়েন প্রায় ১৯ লাখ মানুষ।তবে এনআরসির তালিকায় নাম না থাকা মানেই সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশি নাগরিক—এমন নয়। তাঁদের নাগরিকত্বের দাবি যাচাই ও আপিলের জন্য আইনি প্রক্রিয়া রয়েছে। ফলে নাগরিকত্বের প্রশ্নটি এখনো আসামের রাজনীতিতে অত্যন্ত সংবেদনশীল।বর্তমান রাজনৈতিক উত্তেজনার আরেকটি বড় কারণ ভারতের ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় প্রক্রিয়া বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)। নির্বাচন কমিশনের এই উদ্যোগ নিয়ে ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী দলগুলোর মধ্যে বিরোধ তৈরি হয়েছে।বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে প্রকৃত ভোটারদের নামও বাদ পড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন পক্ষ
Küresel Brifing Yükleniyor...
Dünya basınından Türkiye ve küresel merkez bankaları hakkındaki en kritik 24 saatlik gelişmeler özetleniyor.