ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় আবারও বিক্ষোভে নেমেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার (১ নভেম্বর) সকাল থেকে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এ সময় কোনাবাড়ী এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার, চন্দ্রা পল্লীবিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এ সময় তাঁরা বেতন বাড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকাল থেকেই শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। তাঁদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূইয়া জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে বিজিবি সদস্যের সংখ্যা আরও বাড়ানো হবে।কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বেতন বাড়ানোর দাবিতে প্রায় দুই সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন। শনিবার রাত সাড়ে আটটা পর্যন্ত কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ ও আনসার একাডেমির ৩ নম্বর ফটক এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। প্রায় পাঁচ ঘণ্টা পর ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।রোববার সকালে কালিয়াকৈরের রতনপুর এলাকার করনী নিট কম্পোজিট ও নিট এশিয়াসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সফিপুর বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেন। কারখানায় হাজিরা দেওয়ার পর তাঁরা বিক্ষোভ শুরু করেন। আন্দোলনের কারণে আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।একপর্যায়ে শত শত শ্রমিক লাঠিসোঁটা হাতে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন। এতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে ওই পথে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।এদিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় মহাসড়কের মাঝখানে থাকা একটি পুলিশ বক্সে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, পুলিশ বক্সের ভেতরের মালামাল বাইরে বের করে সেগুলোতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
Hazır giyim fabrikası işçileri, Gazipur'un çeşitli bölgelerinde asgari aylık 30.000 Tk ücret talebiyle bir kez daha protesto düzenledi. Dakka-Tangail otoyolunda trafik, işçilerin protestoları ve yol kapatmalar nedeniyle 1 Kasım Pazar sabahından bu yana durduruldu. Bu sırada Konabari bölgesindeki bir polis kulübesinin ateşe verilmesi olayı da yaşandı. Durumu kontrol etmek için beş müfreze Bangladeş Sınır Muhafızları (BGB) personeli görevlendirildi. Pazar sabahı işçiler Gazipur'un Kaliakair Upazila'sının Safipur Bazar, Chandra Pallividyut, Mouchak ve Telichala bölgelerinde yolda protesto eylemlerine başladı. Bu sırada maaş artışı talep eden çeşitli sloganlar attılar. Kaliakor Polis Karakolu Sorumlu Memuru (OC) Shahidul İslam, işçilerin sabahtan beri otoyolda mevzilendiğini söyledi. Abluka nedeniyle otoyolda trafik tıkanıyor. Gazipur Komiser Yardımcısı. Nurul Karim Bhuiyan, mevcut durum göz önüne alındığında beş müfreze BGB üyesinin konuşlandırıldığını söyledi. Gerekirse BGB üye sayısı artırılacak.
Fabrika işçileri ve polis kaynaklarının verdiği bilgiye göre hazır giyim fabrikası işçileri, maaşlarının artırılması talebiyle neredeyse iki haftadır Gazipur'un farklı bölgelerinde protesto gösterisi yapıyor. Chandra Pallividyut bölgesindeki otoyolu ve Kaliakore'nin 3 numaralı Ansar Akademisi kapısını Cumartesi günü saat 20.30'a kadar trafiğe kapattılar. Daha sonra polis, göz yaşartıcı gaz ve coplarla işçileri dağıttı. Yaklaşık 5 saat sonra otoyolda trafik normale döndü. Pazar sabahı, Kaliakir'in Ratanpur bölgesindeki Karni Knit Composite ve Knit Asia da dahil olmak üzere yakınlardaki birçok fabrikanın işçileri Safipur'daki çalışmalara katılmadı.