পাহাড়, প্রকৃতি ও স্থানীয় সংস্কৃতিকে কেন্দ্র করে ১০ শিল্পীর অংশগ্রহণে আর্টভেনটাসের চার দিনের শিল্পনিবাস ও পাহাড় অন্বেষণ কর্মসূচি।বাংলাদেশের পাহাড়ি ভূদৃশ্য, প্রকৃতি ও স্থানীয় সাংস্কৃতিক অভিজ্ঞতাকে শিল্পচর্চার সঙ্গে যুক্ত করতে বান্দরবানে শুরু হয়েছে আন্তঃবিষয়ক শিল্পনিবাস ও পাহাড় অন্বেষণ কর্মসূচি ‘ArtVentas | Season 01: A Collective Land Art Narrative’। আর্টভেনটাসের (ArtVentas) আয়োজনে আজ ৩০ অক্টোবর শুরু হওয়া এ কর্মসূচি চলবে ২ নভেম্বর পর্যন্ত।এ আয়োজনে অংশ নিচ্ছেন ১০ জন শিল্পী—মানির মৃত্তিক, সব্যসাচী মজুমদার, কুন্তল বাড়ৈ, রনি মণ্ডল, ফয়জুল ইসলাম, উহাই মারমা, বনানী সিমলাই, নয়ন কর, শওকত শাওন ও মো. হাসেম। কর্মসূচির কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন কুন্তল বাড়ৈ এবং প্রধান সমন্বয়ক হাসেম সারওয়ার।এই উদ্যোগের মূল লক্ষ্য শিল্পচর্চার সঙ্গে প্রকৃতি পর্যবেক্ষণ, ভূদৃশ্য, পরিবেশ ও স্থানীয় সাংস্কৃতিক অভিজ্ঞতার সংযোগ তৈরি করা। বান্দরবানের পাহাড়, বন ও জলধারাকে শিল্পীদের সৃজনশীল অনুসন্ধানের ক্ষেত্র হিসেবে বিবেচনা করে এর মধ্য দিয়ে সম্মিলিত শিল্পচর্চার নতুন সম্ভাবনা অন্বেষণ করা হবে। স্থানীয় মানুষের অংশগ্রহণে শিল্পীদের ভাবনা ও কাজ পূর্ণতা পাবে।‘A Collective Land Art Narrative’ ধারণাটিতে ভূমি, প্রকৃতি ও মানুষের অভিজ্ঞতা থেকে সম্মিলিতভাবে শিল্পের আখ্যান নির্মাণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এখানে ভূদৃশ্য কেবল শিল্পকর্মের বিষয় নয়; বরং পর্যবেক্ষণ, অভিজ্ঞতা ও সৃজনশীল প্রকাশের সক্রিয় ক্ষেত্র। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক অনুধাবনের পাশাপাশি পরিবেশসচেতনতা ও দায়িত্বশীল পর্যটনের ধারণাও এ উদ্যোগের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।আয়োজকদের লক্ষ্য শিল্প, ভ্রমণ, সংস্কৃতি ও সৃজনশীল অভিজ্ঞতার সমন্বয়ে এমন একটি পরিসর তৈরি করা, যেখানে শিল্পীরা স্থানীয় পরিবেশের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হয়ে কাজ করতে পারবেন। একই সঙ্গে স্থানীয় মানুষের অভিজ্ঞতা ও সাংস্কৃতিক পরিমণ্ডল শিল্পচর্চায় কীভাবে নতুন মাত্রা যোগ করতে পারে, সে সম্ভাবনাও অনুসন্ধান করা হবে।চার দিনের এ কর্মসূচির ডকুমেন্টেশন পার্টনার হিসেবে যুক্ত রয়েছে গ্যালারি হালখাতা। এ আয়োজনটির কিউরেটর শিল্পী কুন্তল বাড়ৈ ও প্রধান সমন্বয়ক শিল্পী হাসেম সারওয়ার।আর্টভেনটাসের এ কার্যক্রম বাংলাদেশের চারুশিল্প অঙ্গনে নতুন মাত্রা সৃষ্টি করবে। যার মাধ্যমে বাংলার শিল্প উপস্থাপনের নতুনদিক উম্মোচন হবে। শিল্পের এমন আয়োজন সারা বাংলা জুড়ে প্রসারিত করতে পারলে সমাজ, প্রকৃতি ও মানুষের মাঝে এক নিবিড় সর্ম্পক তৈরি করবে।
Artventus'un dağlara, doğaya ve yerel kültüre odaklanan 10 sanatçının yer aldığı dört günlük sanat misafirliği ve dağ keşif programı. Bandarban, disiplinler arası bir sanat misafirliği ve dağ keşif programı olan 'ArtVentas | Sezon 01: Kolektif Bir Arazi Sanatı Anlatısı'. ArtVentas tarafından düzenlenen ve bugün 30 Ekim'de başlayan program 2 Kasım'a kadar devam edecek. Bu etkinliğe 10 sanatçı katılıyor: Manir Mrittik, Sabyasachi Majumder, Kuntal Barai, Roni Mandal, Faizul Islam, Uhai Marma, Banani Simlai, Nayan Kar, Shaukat Shaon ve Md. Hashem Kuntal Barai ve Baş Koordinatör Hashem Sarwar programın küratörlüğünü üstleniyor.
Bu girişimin temel amacı sanat pratiğini doğa gözlemi, manzara, çevre ve yerel kültürel deneyimle birleştirmektir. Bandarban'ın tepeleri, ormanları ve dereleri sanatçılar için yaratıcı bir keşif alanı olarak ele alınarak, kolektif sanat pratiğinin yeni olanakları araştırılacak. Sanatçıların fikir ve çalışmaları yöre halkının katılımıyla hayata geçirilecek. 'Kolektif Bir Arazi Sanatı Anlatısı' kavramı, topraktan, doğadan ve insan deneyiminden yola çıkarak sanat anlatılarının kolektif inşasını vurguluyor. Burada manzara sadece bir sanat meselesi değil; Daha ziyade aktif bir gözlem, deneyim ve yaratıcı ifade alanıdır. Bu girişimde insan ve doğa arasındaki ilişkiyi anlamanın yanı sıra çevre duyarlılığı ve sorumlu turizm kavramı da önemlidir.